০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন

“চারটি বাস দাঁড় করানো ছিল; একটিতে গান পাউডার দিয়ে আগুন দেওয়া হয়,” বলেন জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কর্মকর্তা কামাল হোসেন।

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 07:24 PM

Updated : 08 Nov 2026, 07:31 PM

রাজধানীর ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পায় ভাটারা থানা পুলিশ।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভাটারা থানার এসআই দেবাশিস রায় বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি।

একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে।

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, “১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।

ঢাকায় দুই দিনে এ নিয়ে তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেল। শনিবার রাতে দুটি বাসে আগুন দেওয়া হয়।

সেদিন রাত ১০টার দিকে মিরপুরে আগুন দেওয়া হয় বিহঙ্গ পরিবহনের একটি বাসে। এর ঘণ্টা তিনেক পরে মহাখালী বাস টার্মিনালে আগুন দেওয়া হয় সোহাগ পরিবহনের বাসে।

রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ব্রিফিংয়ে বলা হয়েছে, জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হচ্ছে।

মিরপুরের পর মহাখালীতে বাসে আগুন