১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতেও বাসে আগুন

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 10:11 PM

Updated : 17 Nov 2026, 10:11 PM

দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহন পোড়ানোর মধ্যে রাজধানীর তিতুমীর কলেজ এলাকার পর এবার মিরপুর পল্লবীতে আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পল্লবী সিরামিক্স রোডে মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে ‌‌'মিরপুর সুপার লিংক' নামে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে বলে তথ্য দিয়েছেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন।

তিনি বলেন, “দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ান ছিল। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।”

এর আগে রাত সোয়া ৯টার দিকে রাজধানীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

পুরনো খবর:

তিতুমীর কলেজের সামনে বাসে আগুন