১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

সেখানে কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি ফায়ার সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 09:46 PM

Updated : 17 Nov 2026, 09:46 PM

দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহন পোড়ানোর মধ্যে রাজধানীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেখানে কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তারা জানতে পারেননি।