২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে নড়াইলে বিএনপির বিক্ষোভ

আউড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মাদরাসা বাজারে এ কর্মসূচি পালিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 11:48 PM

Updated : 28 Nov 2026, 11:48 PM

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘দেশব্যাপী নৈরাজ্যের’ প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মাদরাসা বাজারে এ কর্মসূচি পালিত হয়। পরে লোহাগড়া উপজেলার কালনায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে বসে গোপালগঞ্জসহ দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। নড়াইলসহ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

এ সময় তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গণতান্ত্রিক অধিকার সুসংহত করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলীয় ঐক্য বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্সের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, মাহাবুব মোর্শেদ জাপল, টিপু সুলতান, সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, সদস্যসচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্যসচিব মামুন গাজী।