চুয়াডাঙ্গা বার নির্বাচনে বিএনপিপন্থি ও স্বতন্ত্রদের প্রধান্য
সমিতির ২২০ সদস্যের মধ্যে ২০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে এম এম শাহজাহান মুকুল সভাপতি (বিএনপি) ও আফজালুল হক সাধারণ সম্পাদক (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
সমিতির ২২০ সদস্যের মধ্যে ২০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি এস এম আসাদুজ্জামান গনি (বিএনপি) ও মামুন আখতার (স্বতন্ত্র), সহসাধারণ সম্পাদক তানিয়া লাঞ্চ (স্বতন্ত্র) ও হারুনর রশিদ বাবলু (জামায়াত), সদস্য মুহাম্মদ ইকরামুল হক (জামায়াত), আল আমিন বিশ্বাস (বিএনপি), ফরজ আলী (বিএনপি), আশিকুর রহমান রাজ (বিএনপি), সাকিবুর রহমান সাকিব (স্বতন্ত্র) ও তানভীর আহম্মদ শাওন (বিএনপি)।
এ ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক পদে বজলুর রহমান ডাবলু (স্বতন্ত্র), কোষাধ্যক্ষ পদে এস এম হুমায়ুন কবির (স্বতন্ত্র) ও লাইব্রেরি সম্পাদক পদে আতিয়ার রহমান (স্বতন্ত্র) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
