০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

এনবিএর নেতৃত্বে জাবেদ, রাইসুল

২০২৬-২৮ মেয়াদে দায়িত্ব পালন করবেন তারা।

এনবিএর নেতৃত্বে জাবেদ, রাইসুল

জাবেদ কারদার ও রাইসুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 08:35 PM

Updated : 08 Nov 2026, 08:35 PM

টেলিভিশন ও রেডিও সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএর সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টিভির জাবেদ কারদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনটিভির রাইসুল হক চৌধুরী।

২০২৬-২৮ মেয়াদের জন্য তারা দায়িত্ব পালন করবেন। শুক্রবার সংগঠনের সদস্যদের ভোটে তাদের নির্বাচিত হওয়ার তথ্য সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন জিটিভির শারমিন ইফখাত শামস এবং সহসভাপতি হয়েছেন চ্যানেল ২৪ এর আশিকুর রহমান তমাল।

নির্বাচিত অন্যরা হলেন- জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক- মুজাহিদুল ইসলাম শিব্বির; যুগ্ম সাধারণ সম্পাদক-এশিয়ান টেলিভিশনের রূপা নূর; কোষাধ্যক্ষ- চ্যানেল নাইনের সাদওয়াত সুমন; সাংগঠনিক সম্পাদক- এটিএন নিউজের বাবলী ইয়াসমিন; দপ্তর সম্পাদক- চ্যানেল ২৪ এর মামুন উর রশীদ; মিডিয়া, কমিউনিকেশন ও আইটি সম্পাদক- চ্যানেল আইয়ের সামীর হোসেন; গবেষণা, প্রশিক্ষণ ও আইন সম্পাদক- চ্যানেল ২৪ এর আতিকুর রহমান আতিক; স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক- মাই টিভির প্রেজেন্টার হাফিজ খন্দকার; সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক- আরটিভির পারভীন মিতুভ

কার্যনির্বাহী সদস্যরা হলেন- সাঈদা আহমেদ ও আরটিভির ফারজানা তানি।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাউসার মাহমুদ। অন্য সদস্যরা ছিলেন-তাহজিন রহমান, লতিফুল মতিন মিঠু, লাবণ্য হাসান ও আহমেদ মেহেদী হাসান।