০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত

সোমবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে নতুন পর্ষদ নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ফল ঘোষণা করেন।

টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত

মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত রায়। ছবি: টিএমজিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 06:38 PM

Updated : 02 Nov 2026, 07:12 PM

টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর মাসুদ রুমী। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কুমার বিশ্বজিত রায়।

সোমবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে নতুন পর্ষদ নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ফল ঘোষণা করেন।

নতুন কমিটিতে আছেন সহ-সভাপতি গোলাম দাস্তগীর তৌহিদ, যুগ্ম সম্পাদক বদরুদ্দোজা মাহমুদ তুহিন, কোষাধ্যক্ষ মাহদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক রাশেদ ইমাম এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ফারহানা হক নীলা।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কাওছার উদ্দীন ও এনামুল হক মজুমদার।

দায়িত্ব গ্রহণের পর নতুন সভাপতি মাসুদ রুমী সদস্যদের পেশাগত উন্নয়ন ও সুরক্ষায় কাজ করার পাশাপাশি আইসিটি ও টেলিকম খাতের বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় জানান।