পিআরএবির সভাপতি ইয়াহিয়া, সম্পাদক নজরুল
কমিটির ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি নভেম্বরে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (পিআরএবি) সভাপতি হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা।
সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে দুই বছর মেয়াদী নতুন কমিটির নেতৃত্বে তাদের আনার ঘোষণার তথ্য দেওয়া হয়।
কমিটির ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি নভেম্বরে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে একটি প্রীতি সম্মেলনে সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। পিআরএবির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, বর্তমান সভাপতি শামসুদ্দোহা শিমু ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ জ্যেষ্ঠ সদস্যরা।
২০১১ সালে দেশের বিভিন্ন ব্যাংকের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়।
