২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড

ম্যাচের প্রায় পুরোটা সময় একজন কম নিয়ে খেলে কখনোই ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা জাগাতে পারেনি ইউনাইটেড।

লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড

ম্যাচজুড়ে দুর্দান্ত খেলে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন ১৮ বছর বয়সি রিও নুগোমোহা (মাঝে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 12:25 AM

Updated : 23 Nov 2026, 12:25 AM

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে মাউরিসিও পচেত্তিনোর শুরুটা এর চেয়ে খারাপ বুঝি আর হতে পারত না। ম্যাচের শুরুতেই দল পরিণত হলো ১০ জনে, পরের কয়েক মিনিটে হজম করতে হলো দুই গোল। যেখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই জাগাতে পারল না তারা। শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য করে দাপুটে জয় তুলে নিল লিভারপুল।

অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের একপেশে লড়াইয়ে ৪-০ গোলে জিতেছে স্বাগতিকরা। লেনি ইয়েরো লাল কার্ড দেখার পর, প্রায় পুরোটা সময় একজন কম নিয়ে খেলে দুই অর্ধে দুটি করে গোল হজম করেছে ইউনাইটেড।

দমিনিক সোবোসলাই দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোহিয়ান ভিয়েৎস। আর দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন রিও নুগোমোহা ও ভিক্তর মুনিয়োস।

(বিস্তারিত আসছে)