২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান

আগামী ২৬ নভেম্বরের মধ্যে দায়িত্বভার বুঝে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 12:06 AM

Updated : 23 Nov 2026, 12:09 AM

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের (সিজেএম) দায়িত্ব পেয়েছেন মো. জিয়াদুর রহমান, যিনি বর্তমানে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্বে রয়েছেন।

রোববার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার ওই দায়িত্বের পাশাপাশি আরও ছয়জনের বদলির আদেশের কথা বলা হয়েছে।

এসব কর্মকর্তাদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে দায়িত্বভার বুঝে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।