জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাছির
আগামী দুই বছর তিনি এ দায়িত্ব সামলাবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।
আগামী দুই বছর তিনি এ দায়িত্ব সামলাবেন।
নাছির আহমাদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করব, এটাই আমি চাই।
“এটি অনেক জটিল দায়িত্ব। সবার সহযোগিতা ছাড়া আসলে এটি সম্ভব নয়।”
অপরদিকে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আনিসুর রহমান। আর ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মাহাদি হাসান জুয়েল।
জনসংযোগ ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকও দুই বছর দায়িত্ব সামলাবেন।
