জয় প্রকাশ সরকার
লেখক ও সাংবাদিক। ব্রডকাস্ট মিডিয়ায় কাজ করেছেন দুই দশকের বেশি। সবশেষ দায়িত্ব পালন করেছেন বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক হিসেবে। দেশের প্রথম ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল ‘সিএসবি’র বার্তা সম্পাদক ছিলেন। এর আগে কাজ করেছেন প্রিন্ট মিডিয়ায়। টেলিভিশনে সাংবাদিকতার পাশাপাশি টক শো সঞ্চালনা করেছেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রাণ ও প্রকৃতি এবং নগরজীবন নিয়ে গণমাধ্যমে নিয়মিত লিখছেন। প্রকাশিত গ্রন্থ দু'টি- ‘টেলিভিশন ও মিডিয়া লিটারেসি’ এবং ‘বিপন্ন বর্ষায় মগ্ন সন্ধ্যায়’। মঞ্চ ও টেলিভিশনের জন্য নাটক লিখেছেন। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। আগ্রহ রয়েছে কথাসাহিত্য, চলচ্চিত্র ও সঙ্গীতে। ইমেইল: jps.news.bd@gmail.com