অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সম্পাদক আব্দুস সালাম
আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব থাকবে নতুন কমিটি।
টেলিভিশন স্টেশনের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। সাধারণ সম্পাদক হয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম।
সংগঠনটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান।
রোববার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে অ্যাটকোর ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এ নির্বাচন হওয়ার তথ্য দেওয়া হয়েছে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে। নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের নেতৃত্ব বেছে নেন সংগঠনের সদস্যরা।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- জহিরুদ্দিন মাহমুদ মামুন, মোস্তফা কামাল, মোহাম্মদ মোসাদ্দেক আলী, জসিম উদ্দিন, লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক।
