দেশব্যাপী আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ
লোহাগড়া উপজেলার কালনার মধুমতি সেতু এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
সোমবার বিকালে জেলা বিএনপির আয়োজনে লোহাগড়া উপজেলার কালনার মধুমতি সেতু এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির সাবেক সহসভপতি জুলফিকার আলী মণ্ডল, সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, জেলা বিএনপির সভাপতি মশিযার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, সদস্যসচিব আরিফুজ্জামান মিলন, কৃষকদলের সদস্যসচিব শোয়েব মিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্যসচিব মামুন গাজী।
বক্তারা বলেন, ভারতে বসে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রতিহত করা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গণতান্ত্রিক অধিকার সুসংহত করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
দলীয় ঐক্য বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তরা।
