18 Nov 2026, 01:34 PM
দক্ষিণ আফ্রিকাকে দ্রুত থামানোর লক্ষ্যে নামছে বাংলাদেশ
মূল লক্ষ্য লিড নেওয়া। সেটা নিতে না পারলে যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দিতে চায় বাংলাদেশ।
৯০ ওভারে রান ৭ উইকেটে ৩৮৬ রানে চতুর্থ দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এখনও ১৪ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
আগের দিন বিরূপ আবহাওয়ার জন্য শেষ দুই সেশনে খেলাই সম্ভব হয়নি। সেদিন ২৮ ওভারে ৯৯ রান যোগ করে স্বাগতিকরা, হারায় ৩ উইকেট।
দুই দিনে দুইবার জীবন পাওয়া রায়ান রিকেলটন ১০৪ বলে খেলছেন ৫৬ রানে। ৮ বলে ৫ রানে ব্যাট করছেন কাগিসো রাবাদা।
চোট পেয়ে মাঠ ছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেইন প্যাটারসন আছেন বাইরে।
৭২ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার হাসান মাহমুদ। ৮৮ রানে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।
দ্বিতীয় নতুন বল এখনও বেশ নতুন। চতুর্থ দিন সকালে এই সুবিধা কাজে লাগাতে মুখিয়ে থাকবেন হাসান, তাসকিনরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪০০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ২৮৭/৪) ৯০ ওভারে ৩৮৬/৭ (বাভুমা ৪৯ আহত অবসর, রিকেলটন ৫৬*, মুল্ডার ০, ইয়ানসেন ৮, হার্মার ১, রাবাদা ৫*; তাসকিন ২৩-৪-৮৮-২, হাসান ২০.৪-৩-৭২-৪, ইবাদত ৭-০-৩৬-০, মিরাজ ২৫.২-২-১২০-০, মুমিনুল ১৪-১-৫৯-১)
লাইভ ব্লগে স্বাগত
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।