২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি

তার বক্তব্য মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বাস্তবতাকে ‘খণ্ডিত ও প্রশ্নবিদ্ধ’ করেছে, বলা হয় বিবৃতিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 12:59 AM

Updated : 29 Nov 2026, 12:59 AM

পাকিস্তান সফরে গিয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের করা মন্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন অঙ্গনের ১৮২ নাগরিক।

বিবৃতিতে তারা বলেছেন, ভারতের ভূমিকা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা “মুক্তিযুদ্ধের স্বীকৃত ঐতিহাসিক বাস্তবতাকে খণ্ডিত ও প্রশ্নবিদ্ধ করেছে।...আমরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”

বিবৃতি দেওয়া ব্যক্তিদের তালিকায় আছেন কবি নির্মলেন্দু গুণ, লেখক নুরুন নবী, শিশুসাহিত্যিক রহীম শাহ, লেখক শামীম আহমেদ, কথাসাহিত্যিক শামস সাঈদ, কবি মীর রবি, অধিকারকর্মী আকরামুল হক, অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ, কানাডার কার্লটন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক মাহমুদ হাসান, কথাসাহিত্যিক মুকিদ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহবুব আলম প্রদীপ, লেখক সুজাত মনসুর, গবেষক ফরিদ আহমেদ, শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, কবি আরিফ নজরুল, কবি হাসানআল আব্দুল্লাহ, চিকিৎসক সাজিয়া আফরিন, চিকিৎসক শঙ্খময় ঘোষ ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক।

বিবৃতি দেওয়া ব্যক্তিদের তালিকায় আছেন সংগঠক স্বীকৃতি বড়ুয়া, বিজ্ঞান লেখক আবদুল গাফ্ফার রনি, সাংবাদিক আবু সালেহ রনি, জুয়েল রাজ, গবেষক দেওয়ান গৌস সুলতান, লেখক মোহাম্মদ হরমুজ আলী, রাজনীতিবিদ পঙ্কজ দেবনাথ, মনোয়ারুল ইসলাম মাসুদ, কথাশিল্পী সোহরাব সুমন, সাংবাদিক সাব্বির খান, মেহেদী হাসান, সাংস্কৃতিক কর্মী মিজানুর রহমান খান, কথাসাহিত্যিক ড. সাখাওয়াত নয়ন, পিএইচডি গবেষক তুষার আহমেদ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট শায়লা আহমেদ লোপা, কবি ফকির ইলিয়াস, গীতিকার সিরাজিয়া পারভেজ, লেখক সঞ্জয় সরকার, কবি কাইয়ুম খান, সরোয়ার জাহান, গল্পকার খালেদ চৌধুরী, কবি নূরজাহান নীরা, সৈয়দ হেলাল সাইফ, মাহমুদা সুলতানা, ফারহানা ইলিয়াস তুলি, স্বপ্নীল ফিরোজ, মিলন সব্যসাচী, লেখিকা শামীমা আক্তার, ফারজিনা আক্তার, অ্যাক্টিভিস্ট সরোয়ার সবুর, অভিনেতা স্বাধীন খসরু, জামশেদ শামীম ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

এ তালিকায় আরও আছেন সংগীতশিল্পী মনিরা রওনক বুবলি, কথাসাহিত্যিক রাশেদ রেহমান, আইনজীবী আয়েশা জেবীন, শিক্ষক লিটন কুমার ঢালী, সাংবাদিক অসীম কুমার দেবনাথ, গল্পকার আলমগীর মাসুদ, প্রকাশক আলমগীর রুমী, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, কবি অজয় কুমার রায়, লেখক আলমগীর শাহরিয়ার, সাংবাদিক আপন অপু, পেশাজীবী আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক মেহেদী হাসান, প্রযোজক শেখ শাহ আলম, সাংবাদিক এইচ এম এ হক বাপ্পি, লেখক রবীন আহসান, কবি শাহেদ কায়েস, সাংস্কৃতিককর্মী শাহরিয়ার রিয়ন, কবি ডাল্টন সৌভাত হীর, বাচিক শিল্পী মাহমুদুল হাসান, কবি নিয়াজ আল কাজী, কবি ইলা লিপি, কবি সোহরাব সুমন, সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর, কবি রিঙকু অনিমিখ, কবি অয়ন্ত ইমরুল, সাংবাদিক মুহাইমিনুল ইসলাম, গীতিকার শরীফুল ইসলাম সরকার, আবৃত্তিশিল্পী শামীমা আফরোজ হ্যাপি, গণমাধ্যমকর্মী আল আমিন হোসেন, কবি বিমল সাহা, বকুল মোহাম্মদ, ইলিয়াস শাহীন, সোনিয়া দেওয়ান প্রীতি, আব্দুল অদুদ, বাপ্পী চৌধুরী, আলী আকবর বাবুল, সাংবাদিক চন্দন সেনগুপ্ত, সাকিব হাসান, প্রাবন্ধিক দীপ্তি ইসলাম, ছড়াকার নাফে নজরুল, কবি মেহেদী হাসান সোয়েব, শিশুসাহিত্যিক ইমরান পরশ, কবি শামীমা সুলতানা, কবি খালেদ সরফুদ্দিন ও কবি কামরুল ইসলাম।

বিবৃতিতে যুক্তরাজ্যের প্রফেসর এমিরেটাস সুসান কলিন্স, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের স্লেড স্কুল অব ফাইন আর্টের অধ্যাপক গ্যারি স্টিভেনস, ভারতের জিএলএস ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ডিজাইনের সহকারী অধ্যাপক ড. দেবাশীষ ঘোরুই, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা এঅ্যান্ডটি স্টেট ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর এমিরেটাস শামউদ্দিন ইলিয়াস, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মাউন্ট অলিভের রসায়নের অধ্যাপক ড. কাজী এম. রহমান, কানাডার কার্লটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ময়ূরিকা চক্রবর্তী, কানাডার কার্লটন ইউনিভার্সিটির ল অ্যান্ড লিগ্যাল স্টাডিজের সহকারী অধ্যাপক গুলেয় কিলিচাসলান, অস্ট্রেলিয়ার আইনজীবী ও শিক্ষাবিদ তুষার দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ব্যুরো অব ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান মাহবুবুল মুকাদ্দেম, জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মানানা মাতিয়াশভিলি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের জলবায়ু নীতির সহকারী অধ্যাপক শেখ ইস্কান্দার, যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের নৃবিজ্ঞান ও উন্নয়ন বিষয়ের অধ্যাপক ডেভিড লুইস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল আউয়াল, যুক্তরাজ্যের নর্থামব্রিয়া ইউনিভার্সিটির নিউক্যাসল বিজনেস স্কুলের অধ্যাপক বিদিত দে, কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শুভ বসু, কানাডার কার্লটন ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. চিন্নাইয়াহ জঙ্গম, যুক্তরাজ্যের অ্যাস্টন ইউনিভার্সিটির স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল টেকনোলজিসের শিক্ষক ড. মো. হানিফ সিদ্দিকী, যুক্তরাষ্ট্রের লামার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম, কানাডার মানবাধিকারকর্মী শ্রাবণী এন্ডো চৌধুরী, কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টার ড. অমলেশ ধর, ফ্রান্সের কোট দাজুর ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, কানাডার লেখক লুৎফর রহমান রিটন, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের সিনিয়র অ্যাসোসিয়েট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার তাপস কান্তি বল, যুক্তরাজ্যের লন্ডনের ইতিহাসের শিক্ষক রানা ইয়াসমিন, ভারতের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক গার্গা চট্টোপাধ্যায়, ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার জয়েন্ট ডিরেক্টর জেনারেল ড. মধুলিকা সামন্ত, সুইডেনের দ্য সেন্টার ফর লিটারেচারের পাবলিক এডুকেটর আনিসুর রহমান, কানাডার লেখক আবদুল্লাহ আল ইমরান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সমাজ-আইনবিষয়ক গবেষক ড. অর্পিতা এস. মিজান, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. এ বি এম নাসির, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডোর অর্থনীতির অধ্যাপক ফরিদা সি. খান, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনের জেন্ডার স্টাডিজের অধ্যাপক ইলোরা চৌধুরী, কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হালের হাল ইয়র্ক মেডিকেল স্কুলের শিক্ষাবিদ ও গবেষক ড. লুবনা ফেরদৌসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ও অস্ট্রেলিয়ার সিকিউইউ ইউনিভার্সিটির সেশনাল একাডেমিক অধ্যাপক রিদওয়ানুল হক, কানাডার আলগনকুইন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ওমর সেলিম শের এবং কানাডার লেখক ও সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলালের নাম রয়েছে।

কানাডার মন্ট্রিয়লের অবসরপ্রাপ্ত অধ্যাপক হোসাইন মনসুর, যুক্তরাষ্ট্রের লামার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিষয়ের সহকারী অধ্যাপক শালিনা শাহিন, কানাডার লেখক ও মানবাধিকারকর্মী আফসানা কিশোয়ার, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ড. মাজহারুল ইসলাম, যুক্তরাজ্যের মানবাধিকারকর্মী ফয়েজ খান তৌহিদ, যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক নাজলি কিবরিয়া, কানাডার টরন্টোর গবেষক ড. ফাইয়াজ আল জামাল, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা এঅ্যান্ডটি স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগের অধ্যাপক ড. মাসুদুল বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর গবেষক ড. নাদিম মাহমুদ, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের শিক্ষক ড. নওরিন তামান্না, যুক্তরাজ্যের আইনজীবী ও মানবাধিকারকর্মী ড. রায়হান রশিদ, বেলজিয়ামের আইন বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিন, কানাডার কার্লটন ইউনিভার্সিটির আইনের সহযোগী অধ্যাপক ড. মাহমুদ হাসান, কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক আজিজুল রাসেল, কানাডার আইনজীবী ও মানবাধিকারকর্মী উম্মে হাবিবা, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আইনজীবী ও মানবাধিকারকর্মী পারভেজ হাশেম, যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক নিরু কে. নাহার, যুক্তরাষ্ট্রের ওরেগনের গবেষক ড. ইয়ামেন হক, কানাডার টরন্টোর গবেষক ড. ইমতিয়াজ মাসুদ, সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড রিসার্চের গবেষক ও শিক্ষক ড. রায়হান জামিল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জীবনানন্দ জয়ন্ত, কানাডার উইনিপেগের সাইকোথেরাপিস্ট বিলকিস নাহার, গ্রিসের ক্রিট ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যালের ক্রিস্টোস কুকিস, কানাডার কার্লটন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক ড. কামাল হোসাইন, কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী নাসরিন সুলতানা, যুক্তরাষ্ট্রের ইউমাস অ্যামহার্স্টের ডক্টোরাল গবেষক গোপা বিশ্বাস সিজার, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের নিউক্যাসল ইউনিভার্সিটির সাবেক সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ আবুল হাসনাত, যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট শিক্ষার্থী সুজন সেন গুপ্ত, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের অ্যাফিলিয়েট একাডেমিক ড. আশফাক এ. আলম, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সহকারী অধ্যাপক সৌমিক নন্দী মজুমদার, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামার পিএইচডি শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ড. শামীমা কেকা, অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ড. এজাজ মামুন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীল, অ্যাক্টিভিস্ট মাহবুব টঙ্কু, আযম খান, লেখক মঞ্জুরে খোদা টরিক, আইনজীবী পারভেজ হাসেম, কবি হেনরী স্বপন, সাংবাদিক আরিফ জেবতিক, সাংবাদিক নজরুল কবীর, চিকিৎসক ডা. মোজাহিদুল হক, কবি সঞ্জীব পুরোহিত, লেখক অনিন্দ্য আউয়াল, নাট্য অভিনেতা বিপ্লব প্রসাদ, কবি মনজিল মুরাদ লাভলু এবং কবি মাশরুরা লাকী আছেন তালিকায়।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে গত ২৩ নভেম্বর ইসলামাবাদে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকারের সঙ্গে আছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী। ২৯ নভেম্বর তাদের দেশে ফেরার কথা।