০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় নীতি ও নৈতিকতা বিষয়ক কর্মশালা

‘এক্সেলেন্স ইন রেসপনসিবল গভর্নেন্স অ্যান্ড এথিক্স ইন হায়ার এডুকেশন’ শীর্ষক এ কর্মশালায় দেশ-বিদেশের অনেক গবেষক ও শিক্ষাবিদ অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 01:04 AM

Updated : 04 Nov 2026, 01:04 AM

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষক উন্নয়ন কর্মশালা (এফডিপি) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ‘এক্সেলেন্স ইন রেসপনসিবল গভর্নেন্স অ্যান্ড এথিক্স ইন হায়ার এডুকেশন’ শীর্ষক এ কর্মশালায় দেশ-বিদেশের অনেক গবেষক ও শিক্ষাবিদ অংশ নেন।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষায় নৈতিকতা নিয়ে কাজ করা সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবএথিক্স’ এর বিষেশজ্ঞরা প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন। যার মধ্যে গ্লোবএথিক্স সাউথ এশিয়া সেন্টারের পরিচালক অধ্যাপক রাজুলা ভি সংস্থাটির কার্যক্রম তুলে ধরেন।

ক্রাইস্ট ইউনিভার্সিটি এবং জেনেভাস্থ গ্লোবএথিক্স সদর দপ্তরের সহযোগী অধ্যাপক ও হোলিস্টিক এডুকেশন ডেভেলপমেন্ট সমন্বয়কারী ভি. মুথু রুবেন শিক্ষকদের প্রশিক্ষণ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিভার্সিটিগুলোতে দায়িত্বশীল সুশাসন প্রতিষ্ঠা ও নৈতিক আচরণের চর্চাকে ত্বরান্বিত করার লক্ষ্যেই মূলত এ আয়োজন করা হয়। এতে দেশি-বিদেশি শিক্ষকদের মাঝে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ তৈরি করেছে।

কর্মশালা উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম।