২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চাকরি মেলা

এতে বিদ্যালয়টির শিক্ষার্থী ও সদ্য স্নাতক সম্পন্নকারীরা সরাসরি চাকরি সুযোগ পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 11:42 PM

Updated : 28 Oct 2026, 11:42 PM

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে বিদ্যালয়টির শিক্ষার্থী ও সদ্য স্নাতক সম্পন্নকারীরা সরাসরি চাকরি সুযোগ পান।

উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী মেলা উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার আনোয়ারুল কবির, রেজিস্ট্রার সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, স্কুল অব ল এর ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউনিভার্সিটির প্রক্টর আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এক্সিলেন্স বাংলাদেশ ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স মেলা আয়োজন করে। এতে লংকা বাংলা সিকিউরিটিজ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, কালিয়ার রেপ্লিকা লিমিটেড, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, সম্ভব জবস, আবুল খায়ের গ্রুপ, ক্যারিয়ার প্রো বিডি ও স্টার সিনেপ্লেক্স অংশ নেয়।

প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা আবেদন গ্রহণ, প্রাথমিক সাক্ষাৎকার ও প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন।