৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

এআইইউবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নিল ১৩০টির বেশি প্রতিষ্ঠান

সকালে মেলার উদ্বোধন করেন এআইইউবি উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Nov 2026, 12:49 AM

Updated : 30 Nov 2026, 12:49 AM

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) দিনব্যাপী অনুষ্ঠিত হল চাকরি মেলা।

শনিবার ক্যাম্পাসে আয়োজিত ‘জব ফেয়ার ২০২৬’ শীর্ষক এ মেলায় ১৩০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয় বলে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সকালে মেলার উদ্বোধন করেন এআইইউবি উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। পরে তিনি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন, প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং মেলায় অংশ নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকরা জানান, ব্যাংকিং ও আর্থিক সেবা, তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার, শিক্ষা ও এডটেক, কনসালটিং, নির্মাণ ও আবাসন, এফএমসিজি, উৎপাদন, ফার্মাসিউটিক্যাল, টেলিযোগাযোগ, ই-কমার্স, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম, লজিস্টিকস, টেক্সটাইল ও তৈরি পোশাকসহ মোট ২৯টি খাতের প্রতিষ্ঠান মেলায় ছিল। পাশাপাশি এআইইউবির সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও অংশ নেয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড, আমারা কোম্পানিজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এসিআই পিএলসি, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আরএফএল গ্রুপ, আব্দুল মোনেম লিমিটেড, কোয়ালিটি গ্রুপ, ইস্ট কোস্ট গ্রুপ, আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, ব্র্যাক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সজীব গ্রুপ, বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড, ক্রাউন সিমেন্ট পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, নেসলে বাংলাদেশ পিএলসি, পপুলার ফার্মাসিউটিক্যালস, রেনেটা পিএলসি, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড, দ্য ওয়েস্টিন ঢাকা, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড, উলকাসেমি প্রাইভেট লিমিটেড, বেঙ্গল এয়ারলিফট লিমিটেড ও মালয়েশিয়ান এয়ারলাইন্স বেরহাদ।

দিনব্যাপী এই আয়োজনে চাকরিপ্রত্যাশীরা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান এবং আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন প্রতিনিধিরা।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআইইউবির ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ডিন-ইন-চার্জ অধ্যাপক আনোয়ার হোসেন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অফিস অব প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইয়ের পরিচালক জাভেদ তারিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।