চট্টগ্রামে চলন্ত ট্রেনের সিটে আগুন
তবে সেসময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না।
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় স্টেশনমুখী মেইল ট্রেনের দুটি আসনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেইল ট্রেনটি পাহাড়তলির রেলওয়ে ডক ইয়ার্ড থেকে চট্টগ্রাম রেল স্টেশনের দিকে যাবার সময় এ ঘটনা ঘটে। তবে সেসময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না।
স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনটি ডক থেকে আসার সময় কদমতলিতে পৌঁছালে জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন দেয়। দুয়েক মিনিটের মধ্যে আমাদের লোকজন আগুন নিভিয়ে ফেলে।
“ট্রেন এখন স্টেশনে আছে। নির্ধারিত সময়ে ছেড়ে যাবে।"
আগুনের খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন।
ঢাকা মেইল ট্রেন রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে। সকাল ৭টায় ঢাকার পৌঁছায়।
