গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, ধোঁয়ায় আতঙ্ক
এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে চলাচল স্বাভাবিক রয়েছে
গাজীপুরের পূবাইলে ঢাক-চট্টগ্রাম রেলপথে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সৃষ্ট কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার ওসি মো. রফিকুল হাসান।
এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
বিস্তারিত আসছে…
