১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্যান্ডামার্টে ম্যাগির পণ্য কিনে জেতা যাবে হোম অ্যাপ্লায়েন্স

এ প্রচারাভিযান চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 12:16 AM

Updated : 15 Nov 2026, 12:15 AM

‘ম্যাগি বাই মোর অ্যান্ড উইন কনটেস্ট ২০২৬’ শিরোনামে প্রচারাভিযানে নেমেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা এবং নেসলের ব্র্যান্ড ম্যাগি।

প্যান্ডামার্টের এ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা ম্যাগির পণ্য কিনে হোম অ্যাপ্লায়েন্স জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ক্যাম্পেইন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিতে গ্রাহকদের ফুডপ্যান্ডা অ্যাপের প্যান্ডামার্ট থেকে অন্তত ৯৯৯ টাকার বা তার বেশি মূল্যে নুডলস, স্যুপ ও সিজনিংসহ নির্ধারিত ম্যাগি পণ্য কিনতে হবে।।

ক্যাম্পেইন চলাকালে যারা সর্বোচ্চ কেনাকাটা করবেন, তাদের মধ্যে শীর্ষ তিনজন গ্রাহক পাবেন হোম অ্যাপ্লায়েন্স পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে থাকছে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন, দ্বিতীয় পুরস্কার সিঙ্গার গ্রাইন্ডার সেট এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে সিঙ্গার রাইস কুকার।

এছাড়া প্রতি সপ্তাহে সর্বোচ্চ কেনাকাটাকারী শীর্ষ তিনজন গ্রাহক পাবেন ম্যাগির পক্ষ থেকে এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার।