১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে ভিশন এম্পোরিয়ামের নতুন শোরুম

নতুন শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 12:37 AM

Updated : 19 Oct 2026, 12:37 AM

নরসিংদীর বাজির মোড়ে আরএফএলের ইলেকট্রনিক্স পণ্য ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইল চেইন শপ ‘ভিশন এম্পোরিয়ামের’ নতুন শোরুম চালু হয়েছে। রোববার প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। শো রুমটিতে একই ছাদের নিচে গ্রাহকরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেন অ্যাপ্লায়েন্স কেনার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, “গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও সুবিধাজনক করতে ভিশন এম্পোরিয়াম দেশব্যাপী খুচরা বিক্রয় কার্যক্রম সম্প্রসারণ করছে। নরসিংদীর বাজির মোড়ে নতুন শোরুম চালুর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের জন্য আধুনিক ইলেকট্রনিক্স ও গৃহস্থালি পণ্য কেনার সুযোগ আরও সহজলভ্য হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের চিফ অপারেটিং অফিসার শামসুজ্জামান নয়ন, ভিশন এম্পোরিয়ামের হেড অব সেলস রাসেল আহমেদ, হেড অব অপারেশনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে দেশে ভিশন এম্পোরিয়ামের ৫৭০টি শোরুম রয়েছে। এসব শোরুমে ফ্রিজ, এসি, টেলিভিশনসহ দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ও হোম এন্ড কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যায়।