বরিশালে সীমান্ত ব্যাংকের শাখা ও এটিএম বুথ চালু
বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার নতুন শাখা উদ্বোধন করেন।
বরিশাল শহরের গোড়াচাঁদ দাস সড়কে সীমান্ত ব্যাংকের শাখা খোলা হয়েছে। সেইসঙ্গে শহরের ফজলুল হক অ্যাভিনিউয়ে চালু করা হয়েছে এটিএম বুথ।
রোববার এগুলো চালু করা হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সীমান্ত ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থায়নের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা দিয়ে আসছে। ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স, করপোরেট ব্যাংকিংয়ের আওতায় ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়ন, প্রজেক্ট লোন, টার্ম লোন, ট্রেড ফাইন্যান্স এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে বিশেষ সুবিধাসহ নানা ব্যাংকিং সেবা নিয়ে সীমান্ত ব্যাংক বরিশালের গ্রাহকদের পাশে থাকবে।”
বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার নতুন শাখা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম, বরিশালের জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন শিকদার, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব, সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
