এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু
শাখাটি কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর উপজেলায় জামতলী রোডসংলগ্ন মুস্তারী ভবনে অবস্থিত।
এবি ব্যাংক পিএলসির কিশোরগ্রাম অষ্টগ্রাম শাখা সম্প্রতি বর্তমান ঠিকানায় একই ভবনের দ্বিতীয় তলায় চালু হয়েছে।
শাখাটি কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর উপজেলায় জামতলী রোডসংলগ্ন মুস্তারী ভবনে অবস্থিত।
এবি ব্যাংক রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নতুন স্থানে গ্রাহকদের আরও উন্নত, আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালকরা।
