১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করে লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 04:43 PM

Updated : 10 Nov 2026, 04:43 PM

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার এ সভা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করে লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন, আমানত সংগ্রহ বৃদ্ধি, মানসম্মত ঋণ বিতরণ ও গ্রাহকসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, কোম্পানি সচিব মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা সভায় উপস্থিত ছিলেন।