১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা

ব্যাংকের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি, সুশাসন এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিয়ে সভায় আলোচনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 12:39 AM

Updated : 17 Nov 2026, 12:39 AM

মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা হয়েছে।

গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার এ সভা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সভায় ব্যাংকের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি, সুশাসন বজায় রাখা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা নিয়ে আলোচনা হয়। ২০১তম সভাটি ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং পরিচালনাগত উৎকর্ষ বজায় রাখার চলমান অঙ্গীকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

ব্যাংকের পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব রেজাউল করিম, ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার, কমিটির সদস্য আহসান খান চৌধুরী, মাস্টার আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ হেলাল মিয়া এবং রিয়াজ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।