১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বোর্ড সভা

ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 11:30 PM

Updated : 16 Nov 2026, 11:30 PM

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৬তম সভা হয়েছে।

সোমবার ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভা হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক অশোক কুমার সাহা, এস এ এমডি হোসেন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম, আজাদ আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক সভায় উপস্থিত ছিলেন।

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহও উপস্থিত ছিলেন।