জরাজীর্ণ ‘দাসের বাড়ি’, খসে পড়ছে ইট-পলেস্তারা
প্রাসাদসম তিনতলা বাড়িটি ঘিরে ধরেছে আগাছা-গাছপালা। জানালা-দরজা ভাঙা, খসে পড়ছে দেয়ালের আস্তরণ। জীর্ণকায় বাড়িটি দেখলে গা ছমছম করে, যেন ভূতুড়ে বাড়ি। রূপকথার গল্পের মত বছরের পর বছর দাঁড়িয়ে আছে সেটি, কোথাও কেউ নেই। অথচ একসময় সেখানে মানুষের হই-হুল্লোড় থাকত। নানা আচার-অনুষ্ঠানে তারা মেতে উঠত। মুন্সীগঞ্জের সিরাজদিখানের চাইনপাড়া গ্রামে ‘দাসের বাড়ি’ নামে ঐতিহাসিক স্থাপনাটি এখন দূর থেকে দেখতে আসেন দর্শনার্থীরা। উঁচু বাড়িটির দিকে তাকিয়ে তারা নানা জল্পনায় ভাসেন।
