১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

খরচ বাঁচাতে ডাইং কারখানার কাপড় শুকানো হচ্ছে খোলা মাঠে

আমরা প্রতিদিন যে রঙিন হোসিয়ারি পোশাক বা গেঞ্জি পরি, তার রঙের কাজ শুরু হয় নারায়ণগঞ্জের বিভিন্ন ডাইং কারখানা থেকে। তবে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় গেলে দেখা মিলবে একটু ভিন্ন চিত্র। কারখানায় রং করা ভেজা কাপড়গুলো মেশিনে না শুকিয়ে বিশাল খোলা মাঠে বাঁশের আড়ায় রোদে শুকাতে দিচ্ছেন শ্রমিকরা। মূলত নিয়মিত লোডশেডিং এবং উৎপাদন খরচ কমানোর তাগিদেই প্রকৃতির ওপর এই নির্ভরতা।

মুস্তাফিজ মামুন মুস্তাফিজ মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 11:20 AM

Updated : 19 Nov 2026, 11:20 AM

Image

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকার বিশাল খোলা মাঠজুড়ে এখন লাল, নীল, হলুদসহ নানা রঙের কাপড়ের সমারোহ। ছবি: মুস্তাফিজ মামুন

Image

আমরা প্রতিদিন যে রঙিন হোসিয়ারি পোশাক বা গেঞ্জি পরি, তার প্রাথমিক ধাপের কাজগুলো মূলত এভাবেই শুরু হয়। ছবি: মুস্তাফিজ মামুন

Image

ফতুল্লার ডাইং কারখানাগুলোতে রং করার কাজ শেষ হলে ভেজা কাপড়গুলো মেশিনের বদলে এখানকার খোলা মাঠে রোদে শুকাতে নিয়ে আসা হয়। ছবি: মুস্তাফিজ মামুন

Image

বিশাল মাঠজুড়ে সারি সারি বাঁশের আড়ায় সদ্য রং করা কাপড়গুলো রোদে শুকাতে দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। ছবি: মুস্তাফিজ মামুন

Image

কারখানায় মেশিনের সাহায্যে এক কেজি কাপড় শুকাতে যেখানে ১২ টাকার বেশি খরচ পড়ে, সেখানে প্রাকৃতিকভাবে রোদে শুকাতে খরচ হয় মাত্র চার টাকার মত। ছবি: মুস্তাফিজ মামুন

Image

মূলত গ্যাস-বিদ্যুতের সংকট এবং উৎপাদন খরচ কমানোর তাগিদেই মেশিনের বদলে খোলা মাঠে রোদে শুকানো হচ্ছে কাপড়। ছবি: মুস্তাফিজ মামুন

Image

ডাইং কারখানা থেকে সদ্য রং করা ভেজা কাপড়গুলো কাঁধে করে খোলা মাঠে বয়ে নিয়ে আসতে শ্রমিকদের বেশ শারীরিক পরিশ্রম করতে হয়। ছবি: মুস্তাফিজ মামুন

Image

ফতুল্লার এই খোলা মাঠে রোদে শুকিয়ে প্রক্রিয়াজাত করা হোসিয়ারি বা গেঞ্জির কাপড় দিয়ে দেশের স্থানীয় বাজারের বিশাল চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। ছবি: মুস্তাফিজ মামুন

Image

কেবল স্থানীয় বাজারেই নয়, গুণগত মানের কারণে এখানকার কাপড়ের বিশেষ চাহিদা রয়েছে বিদেশের বাজারেও। ছবি: মুস্তাফিজ মামুন

Image

বাঁশের আড়ায় শুকাতে দেওয়া এই কাপড়গুলো দূর থেকে দেখলে মনে হয় ফতুল্লার হাজীগঞ্জে যেন এক রঙের মেলা বসেছে। ছবি: মুস্তাফিজ মামুন

Image

বিশাল মাঠে ঘণ্টার পর ঘণ্টা কড়া রোদে শুকানোর পর কাপড়গুলো প্রস্তুত হলে তা দেশের বিভিন্ন প্রান্তের পোশাক কারখানায় পাঠানো হয়। ছবি: মুস্তাফিজ মামুন