অট্টালিকার ছায়ায় বস্তির অন্ধকার
ঢাকার সবচেয়ে বড় বস্তি কড়াইল। ১৬০ একরের বেশি জায়গা নিয়ে গড়ে ওঠা এই বিশাল বস্তির একপাশে রয়েছে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশান ও বনানী। আশির দশকের পর থেকে গড়ে ওঠা এই বস্তিতে ৩ লাখের বেশি নিম্ন আয়ের মানুষের বসবাস। বিশাল এই বস্তির দুটি অংশ, একটি জামাইবাজার, অন্যটি বউবাজার। এই দুই অংশের ভেতরে আবার রয়েছে বেলতলা, টিঅ্যান্ডটি, বাইদার, এরশাদনগর ও গোডাউন বস্তির মত বেশ কয়েকটি অংশ।
