ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ব্যবসায়িক সম্মেলন হয়ে গেল
“ডিলার পার্টনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অগ্রগতি সম্ভব হতো না।”
ব্যবসায়িক অংশীদার ও সহকর্মীদের নিয়ে গাজীপুরে ‘বিজনেস কনফারেন্স’ করল ডিবিএল ও ব্রাইট সিরামিকস।
ডিবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ স্লোগানে ১৯ থেকে ২১ নভেম্বর হওয়া এ সম্মেলনে বিগত দিনের কাজ ও অর্জন নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করা হয়।
সম্মেলনে দ্বিতীয় দিন আয়োজিত গালা নাইটে প্রতিষ্ঠানগুলোর বিক্রয়কর্মী, সেরা ও সম্ভাবনাময় ডিলার, আঞ্চলিক ডিলার এবং কারখানা ও সহায়ক দলের সদস্যদের সম্মাননা দেওয়া হয়।
সম্মেলনে ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের বলেন, “কঠিন সময়ে আমাদের ডিলার পার্টনাররা পাশে ছিলেন, বাজারের চাহিদা বুঝে কাজ করেছেন এবং ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ওপর আস্থা রেখেছেন। তাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অগ্রগতি সম্ভব হতো না।”
ডিবিএল বলছে, সম্মেলনে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ব্যবসায়িক অগ্রগতি, বাজারের পরিবর্তন, গ্রাহকের চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
তিনদিনের এ সম্মেলনে ছিল ফুটবল ম্যাচ, দলীয় ও বিনোদনমূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনা। শেষ দিনে অংশগ্রহণকারীরা রিসোর্টে সময় কাটানোর পাশাপাশি কারখানা পরিদর্শন করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ব্রাইট সিরামিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) সোহেল রানা তালুকদার।
