০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রিয়জনের মঙ্গলে প্রার্থনা

প্রিয়জনের রোগমুক্তি ও মঙ্গল কামনায় প্রতিবছর কার্তিক মাসের শেষার্ধে শনিবার ও মঙ্গলবার উপবাস পালন করেন লোকনাথ ভক্তরা। হিন্দু সম্প্রদায়ের কাছে এটি কার্তিক ব্রত বা রাখের উপবাস। শনিবার এই ব্রত পালন ঘিরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে পুণ্যার্থীরা ভিড় করেন।

মুস্তাফিজ মামুন মুস্তাফিজ মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 12:40 AM

Updated : 08 Nov 2026, 12:42 AM

Image

প্রিয়জনের রোগমুক্তি ও মঙ্গল কামনায় রাখের উপবাস পালন করা এক নারী শনিবার সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বটগাছে রঙিন সুতা বাঁধেন। ছবি: মুস্তাফিজ মামুন

Image

কার্তিক ব্রত ঘিরে সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে শনিবার সকাল থেকেই ধূপ, ধুনা, মাটির প্রদীপ ও ঘিয়ের সলতে সাজিয়ে পূজার প্রস্তুতি নেন পুণ্যার্থীরা। ছবি: মুস্তাফিজ মামুন

Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে শনিবার কার্তিক ব্রত পালন করতে জড়ো হন হাজারো পুণ্যার্থী। ছবি: মুস্তাফিজ মামুন

Image

রাখের উপবাস ঘিরে শনিবার সূর্য অস্ত যাওয়ার আগমুহূর্তে সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের বিশাল প্রাঙ্গণজুড়ে একসঙ্গে প্রদীপ জ্বালেন। ছবি: মুস্তাফিজ মামুন

Image

পরিবার ও প্রিয়জনের মঙ্গল, শান্তি ও রোগমুক্তির কামনায় প্রতিবছর কার্তিক মাসের শেষার্ধে শনি ও মঙ্গলবার উপবাস পালন করেন লোকনাথ ভক্তরা। ছবি: মুস্তাফিজ মামুন

Image

মহামারী ও বিপদ থেকে রক্ষা পেতে কার্তিক ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। ছবি: মুস্তাফিজ মামুন

Image

সব বয়সি নারী, পুরুষ ও শিশুরা রাখের উপবাস ঘিরে আশ্রমে আরাধনায় মগ্ন হন। ছবি: মুস্তাফিজ মামুন

Image

রাখের উপবাস ঘিরে সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে শনিবার আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। ছবি: মুস্তাফিজ মামুন

Image

রাখের উপবাস ঘিরে শনিবার সন্ধ্যায় সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রদীপ আলোয় আলোকিত হয়ে ওঠে। ছবি: মুস্তাফিজ মামুন

Image

রাখের উপবাস ঘিরে শনিবার সন্ধ্যায় সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে প্রার্থনা করেন ভক্তরা। ছবি: মুস্তাফিজ মামুন

Image

রাখের উপবাস ঘিরে নিজের জ্বালানো প্রদীপের আলো নিভে না যাওয়া পর্যন্ত ভক্তরা প্রার্থনা চালিয়ে যান। ছবি: মুস্তাফিজ মামুন

Image

সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম সংলগ্ন ছাওয়াল বাঘিনী নদীর শ্মশানঘাটে মাটির প্রদীপ বিসর্জন দিয়ে ব্রতের আনুষ্ঠানিকতা শেষ করেন ভক্তরা। ছবি: মুস্তাফিজ মামুন