ফতুল্লার মাঠে মাঠে রঙের মেলা
আমরা প্রতিদিন যে রঙিন হোসিয়ারি পোশাক বা গেঞ্জি পরি, তার রঙের কাজ শুরু হয় নারায়ণগঞ্জের বিভিন্ন ডাইং কারখানা থেকে। তবে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় গেলে দেখা মিলবে একটু ভিন্ন চিত্র। কারখানায় রং করা ভেজা কাপড়গুলো মেশিনে না শুকিয়ে বিশাল খোলা মাঠে বাঁশের আড়ায় রোদে শুকাতে দিচ্ছেন শ্রমিকরা। মূলত নিয়মিত লোডশেডিং এবং উৎপাদন খরচ কমানোর তাগিদেই প্রকৃতির ওপর এই নির্ভরতা।
