১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

কোন ধাপে কোন ইউপির ভোট: তালিকা প্রকাশ

পাঁচ ধাপে ৪৩৩২টি ইউপির ভোট হবে।

কোন ধাপে কোন ইউপির ভোট: তালিকা প্রকাশ

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 06:07 PM

Updated : 19 Nov 2026, 06:07 PM

কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদের ভোট হবে, সে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

সাড়ে চার হাজার ইউপির মধ্যে পাঁচ ধাপে ৪৩৩২টির ভোট হচ্ছে।

এবার নির্দলীয় স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে। ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।

সিইসি নাসির বলেন, “আমরা ঘোষণা দিয়ে দিয়েছি (ভোটের তারিখ), ফেইজগুলো বলে দিয়েছি, কোনটা কোন তারিখে ভোট। যথাসময়ে তফসিল হয়ে যাচ্ছে।”

বৃহস্পতিবার ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়।

প্রথমধাপে ১০৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পুরনো খবর:

কোন ধাপে কতটি ইউনিয়নের ভোট, জানাল ইসি
পাঁচ ধাপের ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি: ইসি