১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ‘সন্ত্রাসের’ প্রতিবাদে নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ

খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 06:01 PM

Updated : 19 Nov 2026, 06:01 PM

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নাশকতা ও সন্ত্রাসের’ প্রতিবাদে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাকা লকডাউন জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। প্রয়োজনে তাদেরই লকডাউনের মুখে পড়তে হবে।”

খালিয়াজুরীর মাটিতে ফ্যাসিবাদের উত্থান কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কেষ্ট, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান আজিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।