বসন্তের রূপ
শীত যাই যাই করেও যাচ্ছেনা। কিন্তু সময়ের হিসেবে বসন্ত কিন্তু এসে গেছে লুঝৌতে। একদিকে যেমন গাছেদের পাতাঝরানো উৎসব চলছে, অন্যদিকে ছোট ছোট ফুলের গাছগুলো রঙিন উঠছে। যাদের পাতাঝরানো ইতিমধ্যে হয়ে গেছে সেসব গাছগুলোও ব্যাস্ত হয়ে পড়েছে নিজেদের আবার সবুজে সাজিয়ে নিতে। প্রকৃতির এই অনিন্দ্য রূপ চিরায়ত। তবুও অদ্ভুত লাগে।
সহকর্মী মেই সাহেব আমন্ত্রণ জানালেন তার 'ফ্যামিলি অব ট্র্যাডিশনাল চাইনিজ কালচার' সংস্থার পক্ষ থেকে। ভদ্রলোক একজন 'ইকোলজিস্ট' এবং দারুণভাবে প্রকৃতিপ্রেমিক। সংস্থার বাকি সদস্যরা হল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচে পড়ুয়া তার ছাত্র-ছাত্রীরা যারা কিনা নিজেদের প্রকৃতি আর সংস্কৃতি নিয়ে আগ্রহী। আমন্ত্রণের উদ্দেশ্য, সাপ্তাহিক ছুটির সকালে হেঁটে-ফিরে বসন্তের রূপ দেখা।
যত আধুনিক জীবন নিয়েই মানুষ সুখি হতে চাক না কেন, মানুষকে সুখি করার জন্য সৃষ্টিকর্তার সৃষ্ট এই অনিন্দ্য সুন্দর প্রকৃতির চেয়ে আপন বন্ধু আর কে আছে?
লেখক: চীন প্রবাসী
ছবি কৃতজ্ঞতা: মোহাম্মদ আসাদুজ্জামান খান
ইমেইলঃ asadkhanbmj@yahoo.com
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
