১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাবি প্রক্টর-প্রাধ্যক্ষের ‘পদত্যাগ বা অব্যাহতির’ শর্তে অবরোধ স্থগিত

নতুন প্রক্টর যদি হয় তিনি বর্তমান প্রক্টরিয়াল বডি থেকে হতে পারবেন না- এই শর্তও দেওয়া হয়েছে বলে জানান পারভীন জলি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2024, 08:06 PM

Updated : 13 Mar 2024, 08:06 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন অবরোধের তৃতীয় দিনে উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে নিপীড়নবিরোধী মঞ্চ। 

প্রক্টর ও প্রাধ্যক্ষের স্বেচ্ছায় পদত্যাগ কিংবা প্রশাসনের অব্যাহতির আশ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নিপীড়নবিরোধী মঞ্চের সংগঠক অধ্যাপক পারভীন জলি। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নতুন প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের এসব জানান তিনি। 

পারভীন জলি বলেন, বিকাল ৩টায় উপাচার্যের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, রেজিস্ট্রার আবু হাসানসহ সব অনুষদের ডিন উপস্থিত ছিলেন। 

“সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে আমরা অবরোধ কর্মসূচি থেকে বিরত থাকব এই শর্তে যে, ১৮ মার্চ দুপুরের মধ্যে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ সাব্বির আলম স্বেচ্ছায় পদত্যাগ করবেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অব্যাহতি প্রদান করবেন।” 

তিনি বলেন, “যদি ১৮ তারিখ দুপুরের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়িত না হয় তাহলে সামনে আমাদের নতুন কর্মসূচি আসবে।” 

নতুন প্রক্টর যদি হয় তিনি বর্তমান প্রক্টরিয়াল বডি থেকে হতে পারবেন না- এই শর্তও দেওয়া হয়েছে বলে জানান এই শিক্ষক।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, “১৮ তারিখের ভেতর প্রক্টর ও প্রাধ্যক্ষের অব্যাহতির বিষয়ে উপাচার্য আশ্বাস দিয়েছেন।” 

আরও পড়ুন:

জাবিতে ধর্ষণ: ছাত্রলীগ নেতার সনদ বাতিল, পাঁচজন স্থায়ী বহিষ্কার 

জাবিতে প্রক্টর-প্রাধ্যক্ষের অব্যাহতিসহ ৫ দাবিতে মশাল মিছিল

জাবিতে ধর্ষণ: তদন্তের স্বার্থে প্রক্টর-প্রাধ্যক্ষের অব্যাহতির দাবি

জাবি ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ

জাবিতে ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কারে বিক্ষোভ

যৌন নিপীড়ন: জাবি শিক্ষক মাহমুদুর চাকরিচ্যুত

জাবিতে নিপীড়নবিরোধী মঞ্চের মশাল মিছিল

জাবিতে ধর্ষণ: তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ

জাবিতে ধর্ষণ: আচার্যকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাবিতে ধর্ষণ: মশাল মিছিল শেষে উপাচার্য ও শিক্ষার্থীদের বিতণ্ডা

জাবিতে ধর্ষণের বিরুদ্ধে সংহতি সমাবেশে প্রাক্তন শিক্ষার্থীরাও

জাবিতে ধর্ষণ: রিমান্ড শেষে কারাগারে ৪ আসামি

জাহাঙ্গীরনগরে ধর্ষণ: ঘটনার যে বিবরণ দিল র‌্যাব

জাহাঙ্গীরনগরে ‘ধর্ষণ’: বাকি দুই আসামিও গ্রেপ্তার

জাবিতে ধর্ষণ: দিনভর বিক্ষোভে নামল আরও অনেকেই

জাবি প্রশাসনের ব্যর্থতায় যৌন নিপীড়ন বন্ধ হয়নি: ইউজিসি

জাবিতে ধর্ষণ: তৃতীয় দিনেও উত্তাল ক্যাম্পাস

আগের ঘটনায় ব্যবস্থা না নেওয়ায় জাবিতে ফের ধর্ষণ: ১৮ নাগরিক

জাবিতে ধর্ষণের প্রতিবাদের নতুন প্ল্যাটফর্ম ‘নিপীড়নবিরোধী মঞ্চ’

‘ধর্ষকের জন্ম বিচারহীনতায়’: জাহাঙ্গীরনগরে ক্ষোভ

ধর্ষকদের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগরে মশাল মিছিল

জাবিতে ধর্ষণ: জড়িতদের সনদ স্থগিত, ক্যাম্পাসে 'অবাঞ্ছিত'

জাবিতে ধর্ষক-নিপীড়কের কুশপুতুল দাহ 

জাবিতে স্বামীকে আটকে নারীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জাবিতে ধর্ষণ: ছাত্রলীগ নেতা মোস্তাফিজ ও মামুনকে সহায়তা করেন চারজন

ধর্ষণ: বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর

ধর্ষণ: জাহাঙ্গীরনগরের চার শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে

পুরানো খবর:

পাঁচ দফা: জাবির প্রশাসনিক ভবন অবরোধ দ্বিতীয় দিনে

পুরানো খবর:

প্রক্টর-প্রাধ্যক্ষের অব্যাহতিসহ পাঁচ দাবি: জাবিতে অবরোধ তৃতীয় দিনে