২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাই সিনেমা ২০১৫: জয়া, নুসরাতের বছর

ঢাকাই সিনেমার জন্য ২০১৫ ছিল একটি ঘটনাবহুল বছর। নতুনদের জোয়ারে বেশ কয়েক জন তারা হয়ে জ্বলে উঠেছেন। আবার অনেকে পুরোনো সম্পর্ক ছেটে ফেলে বিতর্কের জন্ম দিয়েছেন। আর যৌথ প্রযোজনা ইস্যুতে পুরো বছরই সরগরম ছিল ঢাকাই সিনেপাড়া। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 03:57 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

পুরনো খবর:

বাংলাদেশ ২০১৫: সাঙ্গীতিক উৎসবময় একটি বছর
২০১৫র শীর্ষ ভারতীয় সিরিয়াল
২০১৫ সালে ভারতের আলোচিত বিয়ে
২০১৫র সেরা ১০ হিন্দি গান
সালমানকে হারালেন সানি লিওনি

নুসরাত ফারিয়ার উত্থান

ছোট পর্দার সঞ্চালক থেকে রাতারাতি তারকা বনে গিয়েছেন নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে অভিষেক ঘটেছে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’তে। জাজের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর ‘আশিকি’ সিনেমায় অভিনয়, ফারিয়ার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট  হিসেবেই এসেছে। দর্শক-সমালোচক মহলে অঙ্কুশের বিপরীতে অভিনয় করে যেভাবে প্রশংসা  কুড়িয়েছেন নিজের অভিনয় দিয়ে, একই সঙ্গে দেশীয় সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক এবং যৌথ প্রযোজনার মতো ‘বিতর্কিত’ সিনেমায় অভিনয় করে ভাগীদার হয়েছেন তীব্র সমালোচনারও। ঢাকাই সিনেমায় এখনো সেভাবে পাকাপোক্ত না হলেও ইতোমধ্যে বলিউডের একটি সিনেমায় ইমরান হাশমির বিপরীতেও চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, যৌথ প্রযোজনাসহ গল্প ও চরিত্রের ভিত্তিতে টালিগঞ্জের সিনেমাতেও অভিনয়ের ইচ্ছা আছে তার।

প্রসঙ্গ: যৌথ প্রযোজনা

বছরজুড়েই নানা তর্ক-বিতর্কের রসদ জুগিয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাগুলো। মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া কিংবা বিদ্যা সিনহা মিমের মতো বাংলাদেশি তারকারা অভিনয় করলেও বরাবরই যৌথ প্রযোজনার সিনেমার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল একটাই - সেটা হলো সুকৌশলে যৌথ প্রযোজনার সিনেমার ‘মোড়কে’ পশ্চিমবঙ্গের সিনেমার বাংলাদেশি বাজার দখল। তামিল এবং তেলেগু সিনেমা থেকে নকলের অভিযোগটাও এসেছে বারবার। বিশেষ করে ‘ব্ল্যাক’ সিনেমার মুক্তি নিয়ে আইনি জটিলতায় একটি ধোঁয়াশাও তৈরি হয়েছিল। দুই বাংলাতেই চেষ্টা করা হয়েছে সিনেমাটির মুক্তি ঠেকানোর । ‘রোমিও ভার্সেস জুলিয়েট’, ‘অগ্নি ২’ , ‘আশিকি’, ‘ব্ল্যাক’- এই চারটি যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে প্রত্যাশার পারদও ছিল শীর্ষে। কিন্তু নানা কারণে খুব একটা জাঁকিয়ে বসতে পারেনি সিনেমাগুলোর ব্যবসা। অবশ্য ফেরদৌস, নিপুণ, মৌসুমির মতো তারকা এবং বিশিষ্ট হল মালিকদের দাবী - সিনেমার বাজারটাকে চাঙ্গা করতে যৌথ প্রযোজনার ।

অস্কারে ‘জালালের গল্প’

ভিন্নধর্মী এক গল্প নিয়ে এ বছর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’। পরিচালকের মুন্সিয়ানা আর কলা-কুশলীদের দারুণ অভিনয়ে এ বছরে বাংলাদেশ থেকে অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পাওয়ার দৌড়ে অংশ নিতে পাঠানো হয় সিনেমাটি। এছাড়াও পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কারটি যায় সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমের হাতে। আর আবু শাহেদ ইমন জিতে নেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ কেরালার সেরা নবাগত পরিচালকের পুরস্কার। বাইরের আরো গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবেও  ।

‘মৃত্তিকা মায়া’র বাজিমাত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ দেয়া হয় এই বছরের ৪ এপ্রিল। প্রায় সব শাখাতেই মনোনয়ন জিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’। আর তার মধ্যে সিনেমাটি জাতীয় পুরস্কার জিতে নেয় মোট ১৭টি বিভাগে! গাজী রাকায়েতএকাই জিতেছেন মোট পাঁচটি পুরস্কার। পরিচালকের পাশাপাশি শ্রেষ্ঠ চলচ্চিত্র, কাহিনিকার, চিত্রনাট্যকার ও সংলাপ বিভাগে এসেছে তার এই সম্মাননা। সিনেমাতে বৈশাখ ও পদ্ম - চরিত্রে রূপদানকারী তিতাস জিয়া ও শর্মিমালা ।

হ্যাপি-রুবেল বিতর্ক

চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে নিয়ে বিতর্কের সূত্রপাতটা গত বছরের শেষ দিকে। হ্যাপীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় রুবেলজেলও  খেটেছেন বেশ কয়েকদিন। হ্যাপীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়েও অন্য মেয়ের সাথে সম্পর্ক গড়ে তার সঙ্গে প্রতারণা করেছেন রুবেল। এক সময় বিশ্বকাপে নিজের খেলা নিয়ে আশংকায় থাকা রুবেল জামিন নিয়ে হয়ে যান বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের জয়ের নায়ক! আর একেক সময় ফেইসবুকে হ্যাপীর অদ্ভুত সব কার্যকলাপের কারণে বরাবরই খবরের শিরোনামে থেকেছে হ্যাপী-রবেল ইস্যুটি। বিশ্বকাপে যেন বাংলাদেশ সব ম্যাচ হারে, এমন স্ট্যাটাস দেয়া হ্যাপী নিজেই রুবেলের দারুণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেষমেষ ধোপে টেকেনি হ্যাপীর দায়ের করা মামলাটিও। মে মাসে আদালতের রায়ে সকল অভিযোগ থেকে অব্যাহতি ।

হিন্দি সিনেমার বিরুদ্ধে বিক্ষোভ

বছরের শুরুতেই হিন্দি সিনেমা প্রদর্শনী ও আমদানির বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট। ভারতীয় চলচ্চিত্র আমদানি ও প্রেক্ষাগৃহে দেখানোর পক্ষ-বিপক্ষের মন্তব্যে দারুণভাবে এফডিসির মাঠ গরম হয়ে ওঠে এবং এর ফলশ্রুতি পোস্টার, ব্যানার ছিড়ে ফেলা, প্রতিবাদ সমাবেশ, মিছিলও হয় ঐক্যজোটের মাধ্যমে। তবে আন্দোলনাকারীরা রণে ভঙ্গ দেন মাঝপথে। যদিও বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং এর মধ্যেই হিন্দি সিনেমা ‘ওয়ান্টেড’ ঠিকই দেখিয়েছি আমদানিকারক-পরিবেশক ও হল মালিক পক্ষ। বিষয়টি স্থগিতা ।

‘রানা প্লাজা’ নিয়ে আইনি জটিলতা

সারা বছর জুড়ে একটাই প্রশ্ন সবার মনে - অবশেষে কি আইনি বাধা পেরিয়ে মুক্তি পাচ্ছে ‘রানা প্লাজা’, নাকি আবার যাচ্ছে আটকে? গত দু বছরে মুক্তির অনেক সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত ঠিক হয় ৪ সেপ্টেম্বরই মুক্তি পাবে সায়মন সাদিক-পরী মনি অভিনীত ‘রানা প্লাজা’। কিন্তু বিধি বাম, হাই কোর্টের নির্দেশে আটকে দেয়া হয় সিনেমাটির প্রদর্শনী। অভিযোগ - সিনেমায় রয়েছে কিছু ‘ভয়ানক দৃশ্য’, যা পোশাকশিল্প খাতকে অস্থিতিশীল করে তুলবে। কিন্তু দৃশ্য পাল্টে গেল দু দিনের মাথাতেই। আপিল বিভাগে খারিজ হয়ে যায় হাই কোর্টের রায়, তাই আবার আশার আলো দেখতে পায় নজরুল ইসলাম খান পরিচালিত সিনেমাটি। কিন্তু অদ্ভূতভাবে আবারও মুক্তির দুদিন আগে নিষেধাজ্ঞা আসে সিনেমাটির প্রচার এবং প্রচারণায়, যে ধোঁয়াশা ।

অসুস্থ রাজ্জাক-দিতি-রিয়াজ

ঢাকাই সিনেমার তিনটি ভিন্ন সময়ের তিন কিংবদন্তী তারকা, এ বছর শিরোনাম হয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়ে। অবশ্য রূপালী পর্দার মতো দুর্দান্তভাবে ফিরেছেনও স্বাভাবিক জীবনে। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে প্রচণ্ড বুক ব্যাথায় জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেননায়করাজ রাজ্জাক। এমনকি, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এক সময় ছড়িয়ে পড়েছিল তার মৃত্যু সংবাদও। একই রকমের বুকে ব্যথা নিয়ে নভেম্বরে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার শুটিং চলাকালীন অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয় রিয়াজকে ।  তার হৃতপিণ্ডে পরবর্তীতে ধরা পড়ে ৪টি ব্লক, যেখানে পড়ানো হয় রিং। আর ব্রেইন টিউমার ধরা পড়ায় মাদ্রাজে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয় চিত্রনায়িকা দিতির। ঢাকাই সিনেমার ভক্তদের মুষড়ে পড়তে হয়নি কোনো অনাকাঙ্খিত দুঃসংবাদে, কেননা জাতীয় পুরস্কারজয়ী দুই তারকাই বর্তমানে সুস্থ রয়েছেন। দিতি অবশ্য এখনও পুরোপুরি ।

জয়ার জয়জয়কার

এ বছরটাকে জয়া আহসানের বছর বললেও ভুল হবে না। বছর শুরু করেছিলেন ‘জিরো ডিগ্রি’সিনেমাতে অভিনয়ের মাধ্যমে। সিনেমাটি পেয়েছে ভূয়সী প্রশংসা, কিন্তু তার চেয়েও বেশি প্রশংসা পেয়েছে তার অনবদ্য সাবলীল অভিনয়। এরপর এলো সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’, সেখানেও যেন দেখা গেল নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক প্রয়াস। পশ্চিমবঙ্গের সিনেমার নিয়মিত মুখ জয়া এখন দুই বাংলাতেই হয়েছেন সমান জনপ্রিয়। গতবছরই টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে, বছরের শেষ দিকে এসে বেশ ভাল বিপদের সম্মুখীন হন তিনি। পশ্চিমবঙ্গের এক পত্রিকার মতে, দেশ ছাড়ার ।

অনন্তর এবছর

আফিয়া নুসরাত বর্ষা আর ছেলে আরিজ ইবনে জলিলকে  নিয়ে তুলনামূলক কিছুটা নিভৃতেই এ বছরটা কাটিয়েছেন এমএ জলিল অনন্ত। সিআইপি মর্যাদা ধরে রেখেছেন আরো এক বছর। আন্তর্জাতিক দাতব্য সংগঠন সেভ দ্য চিলড্রেনের বাল্যবিবাহ রোধে গণসচেতনামূলক কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন তিনি। আর নতুন সিনেমার খবরটাও জানিয়েছেন বছরের শুরুতে। অগ্রযাত্রার মহানায়ক ‘দ্য স্পাই’ নিয়ে নিজের অতিমানবীয় পারদর্শীতা দেখাতে রূপালি পর্দায় অনন্ত হাজির হবেন ২০১৬ সালে। সিনেমাটির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নতুন মুখকে পরিচয় করিয়ে দিতে চলেছেন, যার জন্য তিনি আয়োজন করেছেন একটি প্রতিভা ।

মাহি-জাজ বিতর্ক

সব কিছুই ভালো চলছিল। মাহি দিয়ে যাচ্ছিলেন একের পর এক হিট সিনেমা, পাশপাশি ব্যবসায়িক লাভ হচ্ছিল জাজ মাল্টিমিডিয়ার। হঠাৎ মে মাসে ঘোষণা এলো, মাহির একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে বাদ দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু বছরের বিভিন্ন সময় জাজ থেকেই আবার মন্তব্য এসেছে, 'অগ্নি'র অন্য কোনো সিকুয়াল বের হলে তাতে কাজ করবেন মাহি। কিন্তু একবারও দুপক্ষ থেকে স্পষ্ট কোনো মন্তব্য আসেনি। বছর শেষে আনন্দবাজার দাবী করে বসে, মাহি-জাজ বিতর্কের অবসান হয়েছে অবশেষে। মাহির দেয়া সব ‘শর্ত’ই নাকি মেনে নিয়েছে জাজ। কিন্তু জাজের কর্ণধার এ ধরনের খবরকে ‘ভূয়া’ বলেই উড়িয়ে দেন। সারা বছর ধরে চলা এই বিতর্কটা তাই হয়তো চলবে পরের বছর পর্যন্তও। তবে, ‘অগ্নি ২’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এ নিজের অভিনয় দিয়ে সবার প্রশংসাটা ঠিকই কেড়েছেন মাহি।