২০১৫ সালে ভারতের আলোচিত বিয়ে
২০১৫ সালে বেশ ভারতীয় বিনোদন জগতের অনেক বাসিন্দাই বিয়ের পিঁড়িতে বসেছেন।এর মধ্যে কিছু বিয়ে ছিল চোখ ধাঁধানো, আবার কোনোটা সম্পন্ন হয় একেবারেই গোপনে। জেনে নেয়া যাক ২০১৫ সালে ভারতের আলোচিত ১০ বিয়ের কথা।
ক্যারিয়ারের শুরু থেকে অনেক নায়িকার সঙ্গেই নাম জুড়েছে শাহিদ কাপুরের। কিন্তু শাহিদ জীবনের নায়িকা করে নেন বলিউডের বাইরের একজনকে। ৭ জুলাই নিজের চেয়ে ১৩ বছরের ছোট মিরা রাজপুতের সঙ্গে বিয়ের বাঁধনে জড়ান এই ‘জাব উই মেট’ তারকা। দিল্লীর মেয়ে মিরার সঙ্গে শাহিদের বিয়ে হয় সম্পূর্ণ ঘরোয়াভাবে, পাঞ্জাবী রীতিতে। বিয়ের অনুষ্ঠানে দুজন নেচেও দেখান অতিথিদের। এখন মুম্বাইয়ের সমুদ্রঘেঁষা ফ্ল্যাটে শুরু করেছেন নতুন জীবন।
‘রাং দে বাসান্তি’ তারকা কুনাল কাপুর এ বছরের ৯ ফেব্রুয়ারি গোপনে বিয়ে করেন বচ্চন পরিবারের সদস্য এবং অমিতাভের ভাতিজি ন্যায়না বচ্চনকে। জানা যায়, কুনাল-ন্যায়নার বিয়ের খবর নাকি বিয়ের আগের দিন পর্যন্ত গোপন ছিল। বিয়ের পরে এই যুগলের জন্য ঘটা করে একটি অনুষ্ঠান করেন অভিষেক।
রোহিত শর্মা এবং রিতিকা সাজদেহ
এ বছর বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। ৬ বছর প্রেম করার পর ১২ ডিসেম্বর নিজের ব্যবস্থাপক রিতিকা সাজদেহকে বিয়ে করেন তিনি। বিয়ের পর দুজনেই টুইটারে পরস্পরকে ‘মিসেস শর্মা’ এবং ‘মিস্টার সাজদেহ’ হিসেবে উল্লেখ করেন।
অভিনেত্রী নিনা গুপ্তার মেয়ে ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা এবং প্রযোজক মাধু মান্টেনা বিয়ে করেন জুনের ২ তারিখ। তেমন হৈচৈ ছাড়াই আদালতে গিয়ে বিয়ে করেন তারা। পরে বন্ধুদের জন্য একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেন। ১৭ নভেম্বর হয় তাদের জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেন শাহিদ কাপুর, আলিয়া ভাটের মতো তারকারা।
সুরেশ রায়না এবং প্রিয়াঙ্কা চৌধুরী
ভারতীয় ক্রিকেট তারকা সুরেশ রায়না তার ছোটবেলার বন্ধু প্রিয়াঙ্কা চৌধুরির সাথে গাঁটছড়া বাঁধেন ৩ এপ্রিল। ছোটবেলায় বন্ধুত্ব থাকলেও দীর্ঘ দিন দুজনের যোগাযোগ ছিলো না। প্রিয়াঙ্কা হল্যান্ডের একটি ব্যাঙ্কে প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন।
ক্রিকেট তারকাদের সঙ্গে বলিউড সুন্দরীদের সম্পর্কের ইতিহাস বেশ পুরোনো। ক্রিকেটার হারভাজান সিং এবং নায়িকা গীতা বসরার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। বিয়েতেই তার সত্যতা প্রমাণ করলেন তারা। ২৮ অক্টোবর চোখ ধাঁধানো আয়োজনে বিয়ে করেন এই জুটি। পাঞ্জাবী রীতিতে হওয়া এই অনুষ্ঠানে বলিউড এবং ক্রিকেট জগতের অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! জমকালোভাবে আয়োজন করা হয়েছিলো সঙ্গীত ও মেহেদীর অনুষ্ঠান। গান গাইতে আসেন মিকা সিং, গুরদাস মানসহ অনেকেই।
টিভি ব্যক্তিত্ব রাহুল মহাজনের সাবেক স্ত্রী ডিম্পি গাঙ্গুলি ২৭ নভেম্বর বিয়ে করেন দুবাইয়ের ব্যবসায়ী রোহিত রয়কে। বাঙালি রীতিতে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
অভিষেক কাপুর এবং প্রজ্ঞা ইয়াদভ
নির্মাতা অভিষেক কাপুর এবং তার প্রেমিকা দীর্ঘদিন ধরেই এক ছাদের নিচে বসবাস করছিলেন। অবশেষে গত ৪ মে দুজন বিয়ে করেন। সুইডেন প্রবাসী প্রজ্ঞার সঙ্গে এক কনসার্টে পরিচয় হয় অভিষেকের। এরপরই দুজন সম্পর্কে জড়ান।
পতৌদির নবাব পরিবারের কন্যা অভিনেত্রী সোহা আলী খান এবং আরেক বলিউড তারকা কুনাল খেমু বিয়ে করেন এ বছর। বয়সে পাঁচ বছরের ছোট কুনাল প্যারিসে হীরার আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন সোহাকে। পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা প্রেমের পর কুনালের প্রস্তাবে উচ্ছ্বসিত সোহা টুইটারে সবাইকে জানান এই খবর। এর ছয় মাস পরই গত ২৫ জানুয়ারী বিয়ে করেন এই জুটি।
শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখোপাধ্যায়
