বাংলাদেশ ২০১৫: সাঙ্গীতিক উৎসবময় একটি বছর
রাজনৈতিক সংঘাতের মধ্যে নতুন একটি শুরু করেছিলো বাংলাদেশ। সেখান থেকেই ঘুরে দাড়িয়েছে দেশের মানুষ আর তাদের এগিয়ে নিতে কিছুটা হলেও সাহায্য করেছে সঙ্গীত উৎসবগুলো। বছরজুড়ে রাতজেগে গান শোনার পাশাপাশি খোলা আকাশের নিচে এক কাতারে দাড়ানোর সুযোগ করে দিয়েছে একেকটি অনুষ্ঠান।
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫
চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে উৎসর্গ করে এবারের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব শুরু হয় ২৭ নভেম্বর, শেষ হয় ১ ডিসেম্বর। পাঁচদিনের এই অনুষ্ঠানে প্রথমবার আসেন জাকির হুসাইন, শুভা মুদগাল এবং প্রবীণ কর্ণাটকি সংগীতজ্ঞ ড.বালামুরালি কৃষ্ণা। নিয়মিত শিল্পীদের কেউ বাদ পড়েননি এবারও। নতুনদের মধ্যে মাতিয়েছেন বীণাবাদক জয়ন্তী কুমারেশ, পণ্ডিত রণু মজুমদার, ড. এন রাজম প্রমুখ। এবারও বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় শুরু হয়েছে প্রতিদিনের অনুষ্ঠান। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সুরে উৎসবের সমাপনী ঘোষিত হয়।
বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৫। ছবি: জাহাঙ্গীর আলম
জয় বাংলা কনসার্ট। ছবি: তানভীর আহমেদ
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণের চেতনায় আরো একবার জাগিয়ে তুলতেই এ বছরের ৭ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় জয় বাংলা কনসার্ট। বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনার পাশপাশি লেজার লাইটের সাহায্যে তুলে ধরা হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের পর্যায়গুলো। সেদিন গানের তালে প্রকম্পিত পুরো মাঠ শিহরিত হয়েছে ইতিহাসের
প্রজন্ম চত্বরের স্বাধীনতা কনসার্ট। ছবি: তানজিল আহমেদ জনি
স্বাধীনতা কনসার্ট: সুরের মন্ত্রে স্বাধীনতার দীক্ষা
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এ বছর গণজাগরণ মঞ্চ শাহবাগে আয়োজন করে স্বাধীনতা কনসার্ট। দেশের জনপ্রিয় ও প্রথম সারির ব্যান্ডগুলোর সুরে নেচে-গেয়ে দিবসটি উপযাপনের পাশাপাশি ‘জয় বাংলা’ স্লোগানে তরুণ শ্রোতারা প্রকম্পিত করে তোলে প্রজন্ম চত্বর।
কনসার্ট সিরিজ রকনেশনের ষষ্ঠ কিস্তি ‘রিসারেকশন। ছবি: আব্দুল মান্নান দীপ্ত
প্রতীক্ষার মেঘ সরে গিয়ে লাইভ স্কয়ারের কনসার্ট সিরিজ রকনেশনের ষষ্ঠ আসর রিসারেকশন আয়োজিত হয় এ বছরই। সিরিজ কনসার্টের আসরটি ব্যান্ডভক্ত শ্রোতাদের কাছে রক সঙ্গীতের নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছিল গত দু বছরে। এটি বন্ধ হওয়ার অবস্থা হয়েছিল এক পর্যায়ে। ভেনু সংকট, স্পন্সর সমস্যাসহ নানা কারণে। অবশেষে সব সমস্যা কাটিয়ে রক উন্মাদনায় মেতে ওঠার সুযোগ পেয়েছেন শ্রোতারা।
জ্যাজ আর ব্লুজের মূছর্ণা
৫ নভেম্বর ঢাকায় পর্দা ওঠে দেশের প্রথম জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসবের। প্রথমবার খোলা মাঠের
ঢাকার সামরিক জাদুঘর প্রাঙ্গনে জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসব। ছবি: জয়ন্ত সাহা
আন্তর্জাতিক লোকসংগীত উৎসব
বেশ বড় পরিসরে প্রথমবারের মতো ঢাকা আর্ন্তজাতিক লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হয় নভেম্বরে।
ঢাকা আন্তজার্তিক লোকসঙ্গীত উৎসব। ছবি: জয়ন্ত সাহা
যৌন নিপীড়নবিরোধী কনসার্ট। ছবি: তানজিল আহমেদ জনি
এ বছর পহেলা বৈশাখে নারী নিপীড়নের ঘটনা আলোড়ন জাগায় দেশজুড়ে। এর প্রতিবাদস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চত্বরে অনুষ্ঠিত হয় দুটি কনসার্ট। যৌন নিপীড়নবিরোধী প্রথম কনসার্টটির আয়োজক সমাজকর্মী ও নাগরিক সমাজ, দ্বিতীয়টির আয়োজত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। দুটি কনসার্টেই গানের সুরে ঘৃণা জানানোর পাশাপাশি তীব্র প্রতিবাদ ও কঠোর আওয়াজ তোলা হয় ঘৃণ্য আচরণের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে সংস্কৃতি অঙ্গনের পেশাজীবি শিল্পী বিশেষত নারী শিল্পীরাও জানান।
ব্যান্ড ইনদালোর অ্যালবাম ট্যুর ‘টেইক অফ কনসার্ট’। ছবি: আবদুল মান্নান দীপ্ত
বছর শেষের ইঙ্গিত
২০১২ সালে হঠাৎ করেই জেগে উঠলেন জন কবির। এ সময় তার পাশেই ছিলেন যুবায়ের আহমেদ। সংগীতে দুজনের ডুবে যাওয়া অথবা চৈতন্য ফিরে পাওয়ার ফসল হিসেবে ভক্তরা পেয়েছে ব্যান্ড ইনদালো। বছরের মাঝামাঝিতে তারা প্রকাশ করেছে প্রথম অ্যালবাম ‘কখন কীভাবে এখানে কে জানে’। এ বছরের শেষদিকে তারা শুরু করেন অ্যালবাম টুর। ‘টেক অফ কনসার্ট’ শিরোনামে প্রথমটি অনুষ্ঠিত হয় কৃষিবিদ ইন্সটিটিউটের নতুন অডিটরিয়ামে।
সংগীতের মঞ্চ
ছায়ানট-এর দেশঘরের গান। ছবি: ছায়ানট
