১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার কেএনএফের ‘সহযোগী’ রুমা থেকে গ্রেপ্তার

তাকে কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2024, 03:22 PM

Updated : 10 Apr 2024, 03:22 PM

পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফকে সহযোগিতা করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ৫৭ বছর বয়সী লাললিয়ান সিয়াম বম রুমা উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেথেল পাড়ার বাসিন্দা।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও প্রশাসন) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, কেএনএফের সহযোগী লাললিয়ান সিয়াম বমকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।

তবে কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি এ পুলিশ কর্মকর্তা। জানতে বারবার মেজেস পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

সিয়াম বমকে বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে চলমান অভিযানে গ্রেপ্তার হওয়ার সংখ্যা ৫৫ জনে দাঁড়াল বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

ব্যাংক ডাকাতি এবং অস্ত্র লুটের ঘটনায় এর আগেও রুমা, থানচি ও বান্দরবান সদরের কয়েকটি এলাকা থেকে কয়েক দফায় ৫৩ জন বম সম্প্রদায়ের নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এছাড়া গ্রেপ্তার হয়েছে থানচি সদরের বাসিন্দা কফিল উদ্দিন নামে এক জিপ চালক। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২ এপ্রিল রাতে এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র লোকজন। তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। লুট করে বেশ কিছু অস্ত্র ও গুলি।

রুমায় সোনালী ব্যাংকে হামলা-ডাকাতি এবং ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনাটি ২ এপ্রিল রাতের প্রথম ভাগে ঘটলেও; থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয়েছে ভরদুপুরে।

দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর নাম এসেছে; যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত।

এ নিয়ে দুই উপজেলার মানুষের ভয় আর আতঙ্কের মধ্যে ৪ এপ্রিল রাতে ব্যাপস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করে র‌্যাব।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ১৬ ঘণ্টার ব্যবধানে তিনটি ব্যাংকে ডাকাতি, অর্থ লুটের ঘটনায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ জড়িত বলে জানানো হয়।

এরপর থেকে রুমা ও থানচি এলাকায় কেএনএফ সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন:

পুরানো খবর:

ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুট: ৫২ বম নারী-পুরুষ কারাগারে

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪, গাড়ি জব্দ

কেএনএফের ‘প্রধান সমন্বয়ক’ যেভাবে গ্রেপ্তার

কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কেএনএফের সঙ্গে সংলাপ সম্ভব নয়: শান্তি প্রতিষ্ঠা কমিটি

পাহাড়ে অবশ্যই শান্তি ফিরবে, সে পথেই যাচ্ছি: বম পার্টি

‘সক্ষমতা জানান দিতেই’ কেএনএফের হামলা: র‌্যাব

দুই দিনে ৩ ব্যাংকে ডাকাতি: পাহাড়ে ফের ‘বম পার্টি’ আতঙ্ক

রুমায় ব্যাংক ডাকাতি: ‘লড়বি না, লড়লেই গুলি করে দেব’

থানচিতে রাস্তাঘাট ফাঁকা, বন্ধ দোকানপাট

এবার ভরদুপুরে থানচির দুই ব্যাংকে ডাকাতি

শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান

ভালো আছি, কৃতজ্ঞতা: ব্যাংক ম্যানেজার নেজাম

ঘণ্টাখানেক গোলাগুলির পর থমথমে থানচি

পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?

ব্যাংক ডাকাতি-অর্থ লুট: রুমা ও থানচিতে ৬ মামলা

কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাংক ম্যানেজার নেজামকে তারাবির নামাজ থেকে তুলে নিয়ে যায় সশস্ত্ররা

ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা: আইজিপি

শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান

কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রুমায় ব্যাংক লুট: সন্ধান মেলেনি ‘অপহৃত’ ব্যবস্থাপকের

রুমায় ব্যাংক ডাকাতি, সন্দেহে ‘বম পার্টি’

কেএনএফের ২ সদস্য আটক, অস্ত্র-গুলি উদ্ধার: আইএসপিআর

কেএনএফকে ‘স্বাভাবিক জীবনে ফেরার’ আহ্বান শান্তি কমিটির

কেএনএফবিরোধী যৌথ অভিযানে গ্রেপ্তার ৫৪