১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহ সিটি ভোট: ইভিএমসহ সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে

শনিবার সকাল ৮টায় নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি ভোট কেন্দ্রের ৯৯০ বুথে ভোটগ্রহণ শুরু হবে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2024, 01:46 PM

Updated : 08 Mar 2024, 01:56 PM

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ও অন্যান্য সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন কর্মকর্তারা।

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে শহরের সার্কিট হাউজ মাঠ থেকে ইভিএম বিতরণ শুরু হয়।

পর্যায়ক্রমে ১৩৪ জন প্রিজাইডিং কর্মকর্তার কাছে আইনশৃঙ্খলা বাহিনীসহ এই ইভিএম বুঝিয়ে দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টায় নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০ বুথে ভোটগ্রহণ শুরু হবে। এজন্য দেড় হাজার ইভিএম প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচনি কর্মকর্তা বেলায়েত বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে চারজন পুলিশ  ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পাঁচজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭ টিম র‌্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) এবং ১১ জন বিচারিক হাকিম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) দায়িত্ব পালন করবেন।

এই সিটিতে ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯০। এর মধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং এক লাখ ৭২ হাজার ৬১০ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে নয়জন। 

আরও পড়ুন

পুরনো খবর:

শতভাগ আশাবাদী, আমিই ফিরছি: টিটু
অর্থ ও পেশিশক্তির ব্যবহারের আশঙ্কা করছি: টজু
ময়মনসিংহ সিটি নির্বাচন: জমজমাট ‘প্রচারযুদ্ধ’ শেষে উৎসবমুখর ভোটের আশা
ময়মনসিংহ সিটি ভোট: কারও প্রচারে গতি, কেউ পিছিয়ে পড়ছেন
ময়মনসিংহ সিটি নির্বাচন: বিএনপি ভোটে নেই, তবু তারা আশা নিয়ে মাঠে
ইভিএম নিয়ে ভয়ের কিছু নেই, ভোটার উপস্থিতি আসল বিষয়: ইসি আলমগীর
ময়মনসিংহ সিটি ভোট: ভোটারদের সাড়া কতটা?
ময়মনসিংহ সিটি ভোট: পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারে খাদ্য কর্মকর্তা
ফের সুযোগ চান টিটু, পরিবর্তনের ডাক আলম-টজুর
ময়মনসিংহ সিটি ভোট: টিটুর প্রতিদ্বন্দ্বী কে?
ময়মনসিংহ সিটি ভোট: আধুনিক নগরী গড়তে ১৫ দফা টজু’র
ময়মনসিংহ সিটি ভোট: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একজন কাউন্সিলর
ময়মনসিংহ সিটি ভোট: প্রতীক পেয়ে প্রচারে প্রার্থী
ময়মনসিংহ সিটিতে আওয়ামী লীগ নেতার মনোনয়ন বাতিল
ময়মনসিংহ সিটি ভোট: ‘বৃহত্তর স্বার্থে’ সরলেন রাজীব, সমর্থন নিয়ে ‘ধোঁয়াশা’
নগরীর সমস্যা নিয়ে পোস্টার: গ্রাফিক ডিজাইনার শামীম কারাগারে
ময়মনসিংহ সিটিতে আওয়ামী লীগ নেতার মনোনয়ন বাতিল
ময়মনসিংহে সিটি ভোটের হাওয়া, প্রার্থীদের দৌড়ঝাঁপ
ময়মনসিংহে মেয়র পদে ভোটে আওয়ামী লীগের ছয়জন, বিএনপি নেই