২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মমুখর চা বাগান, সোমবার থেকেই ১৭০ টাকা মজুরি

পাতা তোলার ছন্দে মুখরিত হয়ে উঠেছে বাগান। পাতা কাটায় আবার ব্যস্ত হয়েছে কারখানার মেশিনগুলোও।

কর্মমুখর চা বাগান, সোমবার থেকেই ১৭০ টাকা মজুরি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে পাতা তুলছেন সকালমনি সাঁওতাল ও তার স্বামী বিকাশ সাওঁতাল।

বিকুল চক্রবর্তী

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 10:29 PM

Updated : 29 Aug 2022, 10:32 PM

মৌলভীবাজারের সব চা বাগানে কাজে ফিরেছেন শ্রমিকরা; এতে বাগানে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

সোমবার সকাল থেকেই শ্রমিকরা বাগানে বাগানে চা পাতা তোলার কাজ শুরু করেন। বেশি পাতা তোলার আশায় স্বামী-স্ত্রী মিলেও পাতা তুলেছেন। তবে পাতা লম্বা থাকায় কষ্ট হচ্ছে বলেও জানান শ্রমিকরা।

শনিবার প্রধানমন্ত্রীর ঘোষণার পর রোববার ছুটির দিনেই অনেক বাগানে শ্রমিকরা কাজে নামেন। তবে সোমবার থেকে পুরোদমে কাজ শুরু করেছেন। একই সঙ্গে চালু হয়েছে ফ্যাক্টরিও।

সকালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের জিএম বাংলোর পাশের সেকশনে গিয়ে দেখা যায়, পাতা তোলার ছন্দে মুখরিত হয়ে উঠেছে বাগান। ফ্যাক্টরিতে মেশিনগুলো পাতা কেটে চলেছে।

ভাড়াউড়া চা বাগানে পাতা তুলতে দেখা যায় বিকাশ সাঁওতাল ও সকালমনি সাঁওতালকে। স্বামী-স্ত্রী মিলেই টেনে টেনে লম্বা চা পাতা উঠাচ্ছেন।

বিকাশ সাঁওতাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাগানে তার কাজ নেই। কাজ আছে স্ত্রী সকালমনির। যেহেতু গাছে পাতা বেশি। দ্রুতই পাতা তোলা প্রয়োজন তাই স্ত্রীকে সাহায্য করতে তিনিও পাতা তুলতে এসেছেন।

এ সময় আকাশমনি সাঁওতাল বলেন, পাতা লম্বা হয়ে গেছে, তুলতে সময় লাগে। তার স্বামী তাকে সাহায্য করায় সোমবার দুই হাজরি নিশ্চিত করতে পারবেন। এতে তারও উপকার হবে। আর দ্রুত পাতা তোলায় মালিকেরও লাভ হবে।

একই সেকশনে পরিবেশ পাতা তুলছিলেন শৈলেন বাউরি। পাশেই পাতা তুলছেন তার স্ত্রী।

শৈলেন বাউরি বলেন, “পাতাগুলো এমনিতেই বড় হয়ে গেছে। আরও দেরি হলে আরও বড় হবে। তাই স্ত্রীকে সাহায্য করতে এসেছি।”

সকাল থেকে শ্রীমঙ্গলের কালিঘাট, ভুড়ভুড়িয়া, রাজঘাট, খেজুরী, ফুলছড়া, কাকিয়াছড়া, সোনাছড়াসহ বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, শ্রমিকরা পাতা উঠাতে ব্যস্ত সময় পার করছেন।

ভাড়াউড়া চা বাগানের নারী শ্রমিক মিনা হাজরা বলেন, “টানা ২০ দিন পর পুরোপুরি কাজে ফিরতে পেরে খুশি। বাগানের গাছগুলো আমাদের সন্তানের মতোই। কদিন তাদের কাছে যেতে না পেরে নিজের কাছেই খুব খারাপ লেগেছে।”

মধ্যবয়সী চা শ্রমিক পঞ্চমী মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানেই আমার জীবনের দীর্ঘ সময় কেটেছে। চা বাগানের প্রতিটা চা গাছের সঙ্গে আমাদের আবেগ-ভালোবাসা জড়িত রয়েছে। আমরাই এ গাছগুলো ছোট থেকে বড় করি। গাছ বড় হলে আবার ছেঁটে দিয়ে ছোট করি। শুষ্ক মৌসুমে পানি দিয়ে বাঁচিয়ে রাখি। এত দিন চা বাগানে কাজ না করতে পেরে খারাপই লেগেছিল। কিন্তু আমাদের কিছু করার ছিল না।”

কালীঘাট চা বাগানের পঞ্চায়েত সভাপতি অবান তাঁতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গতকাল ছুটির দিন থাকায় অনেক চা বাগানেই কাজ হয়নি। আজ সকাল থেকে শ্রমিকেরা চা বাগানের কাজে যুক্ত হয়েছেন।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমরা আন্দোলন চলাকালে কারও কথায় বিশ্বাস করিনি প্রধানমন্ত্রী ছাড়া। প্রধানমন্ত্রী আমাদের নিরাশ করেননি।’

এদিকে নতুন মজুরি প্রদানের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশীয় চা সংসদের জ্যেষ্ঠ সদস্য ও ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী বলেন, “সব বাগানে জানিয়ে দেওয়া হয়েছে রোববার যেহেতু ছুটি সোমবার থেকে ১৭০ টাকা হারে মুজরি দেওয়ার জন্য।

তবে কর্মবিরতিকালীন মজুরির বিষয়ে তিনি বলেন, এটা বাগানের প্রচলিত নিয়মেই দেওয়া হবে।

৩০০ টাকা দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে গত ৯ অগাস্ট থেকে চা শ্রমিকরা প্রথমে দুই ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন। কিন্তু তাদের দাবি আদায় না হওয়ায় ১৩ অগাস্ট থেকে লাগাতার কর্মবিরতিতে নামেন তারা।

এরপর দফায় দফায় আলোচনার মধ্যে একবার কাজে যোগ দিলেও ফের বিরতি শুরু করেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনিক মজুরি ১৭০ টাকা বেঁধে দিলে শ্রমিকরা কাজে ফিরে আসেন।

আরও পড়ুন:

শ্রীমঙ্গলে ‘একটি কুঁড়ি দুটি পাতা’ নিয়ে চা শ্রমিকদের মিছিল

হবিগঞ্জের চা বাগানে শ্রমিকদের আনন্দ, মিষ্টি বিতরণ

বৈঠকে বসছেন চা শ্রমিক নেতারা, বিকালে আনন্দ মিছিল

কাজে ফিরেছেন চা শ্রমিকরা, সিলেটের বাগানে বাগানে প্রাণচাঞ্চল্য

মৌলভীবাজারে চা বাগানে কাজ শুরু, ‘পুরোদমে’ সোমবার

মজুরি বৃদ্ধিতে খুশি চা-শ্রমিকরা: শ্রমিকনেতা নৃপেন পাল

কাজে যোগ দেওয়ার কথা বললেন চা শ্রমিক নেতারা

প্রধানমন্ত্রী ও বাগান মালিকদের বৈঠকের দিকে চোখ চা শ্রমিকদের

মজুরি বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চা শ্রমিকরা

চা শ্রমিক আন্দোলনের সমর্থনে মানববন্ধন শিক্ষার্থীদের

চা শ্রমিক আন্দোলন অব্যাহত: মৌলভীবাজারে কয়েক স্থানে অবরোধ

শ্রমিক ধর্মঘট: মৌলভীবাজারে ফিনলে টি’র ৫ বাগানের জিডি

কর্মবিরতির মধ্যে শ্রম অধিদপ্তরের সঙ্গে বৈঠকে চা শ্রমিকরা

বাগানে বাগানে মিছিল, এমপিকে স্মারকলিপি চা শ্রমিকদের

ভরা মৌসুমে শ্রমিক ধর্মঘটে শঙ্কায় চা বাগান

মজুরি বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চা শ্রমিকরা

১২০ টাকায় কীভাবে সংসার চলে, প্রশ্ন চা শ্রমিকের

অনির্দিষ্টকালের ধর্মঘটে চা শ্রমিকরা

মজুরি বৃদ্ধির দাবিতে চা বাগানে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি

বেতন বৃদ্ধির দাবিতে ২৪১ চা বাগানে চলছে কর্মবিরতি

‘জীবনমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ` মজুরি চান শ্রমিকরা