২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ৪০ বছর: রুটির পেছনের রাজনীতি

আমাদের ভাষা কোর্সে প্রথম দু’দিন ক্লাস নিলেন গাবি ব্লাস। ভালো লাগছিল যে আমরা ক্লাস চলাকালীন সময় প্রতি মুহূর্তেই কিছু না কিছু জার্মান শব্দ শিখছিলাম বলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহ আলম শান্তি, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 11:53 AM

Updated : 11 Oct 2022, 02:49 PM

তৃতীয় দিন আমাদের ক্লাস নিতে আসলেন ডরিস নামে একজন জার্মান মেয়ে। বয়সের দিক থেকে সেও গাবির বয়সের কাছাকাছি ছিলো। গাবি হলো ইহুদি পরিবার থেকে আগত, আর ডরিস ছিল খাস জার্মান। গাবির বাবা রিকো ব্লাস জার্মানিতে অঙ্কন শিল্পী হিসেবে পরিচিত ছিলেন।

এই দু’জন যে শুধু টাকার জন্য সাধারণ ভাষা কোর্সে শিক্ষকের চাকরি করতেন, তা নয়। প্রথমত, তাদের পরিবারের অবস্থা যাই থাকুক না কেনো, তারা স্বাবলম্বী থাকতে চাইতেন। দ্বিতীয়ত, তারা বিদেশিদের ভাষা শেখানোকে সামাজিক কাজের অংশ হিসেবে মনে করতেন। দু’জনই ছিলেন দারুন বন্ধু বাৎসল।

প্রথম ক্লাস থেকেই দুই শিক্ষক বলে নিয়েছেন যে ‘আপনি’ করে সম্বোধন করার প্রয়োজন নেই। আমরা যেন তাদের ‘তুমি’ করেই ডাকি। জার্মান ভাষায় আমাদের বাংলা ভাষার মতো ‘আপনি’ ও ‘তুমি’র ব্যবহার আছে। তবে একটু পরিচিত হওয়ার পর তারা ‘আপনি’ থেকে ‘তুমি’তে নেমে আসে। সেখানে বয়সের পার্থক্য তেমন কোনো ভূমিকা রাখে না। এমনকি বাচ্চারা প্রাথমিক স্কুল থেকেই শিক্ষকদের ‘তুমি’ বলে থাকে।

গাবির জন্ম ও পড়াশোনা জার্মানিতে হলেও ক্লাস শুরু হওয়ার পর থেকে আমাদের বলে নিয়েছে, “দেখো, আমাকে জার্মান গ্রামার সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে না। কারণ, ওটা আমি কম বুঝি। যদি জিজ্ঞাসার কিছু থাকে, তবে ডরিসকে জিজ্ঞাসা করো।”

ভাষা কোর্স এগানোর সাথে সাথে আমাদের মধ্যে সঞ্চিত হতে থাকে জার্মান শব্দ আর বাক্য। ক্লাস শুরু হওয়ার দেড় ঘণ্টা পর যখন বিরতি হতো, তখন আমরা শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে মনের ভাবের আদান-প্রদান করে সেগুলোর চর্চা করে নিতাম। এতে শুধু ভাষারই চর্চা হতো না, তার সাথে যোগ হতো একজনের অপরজনের দেশ ও সংস্কৃতি সম্পর্কে জানাও।

আমাদের ক্লাসে যে চারজন তুরস্কের ছেলে-মেয়ে ছিলো, তাদের দু’জন কুর্দি আর দু’জন সরাসরি তুরস্কের হওয়াতে প্রায়ই তাদের মধ্যে লেগে যেত রাজনৈতিক উত্তপ্ত বিবাদ। তবে এই বিবাদ বেশিদূর এগোতে পারতো না। কারণ, তখন তো দুই পক্ষই জার্মানিতে অসহায় শ্রেণির অন্তর্ভুক্ত। অসহায় মানুষ নিজেদের মধ্যে কতোক্ষণই বা ঝগড়া-বিবাদ চালাতে পারে?

ওদের এই রাজনৈতিক বিতর্ক পোল্যান্ডের আনার খুবই অপছন্দ করতো। তাই একদিন ওদের মধ্যে গিয়ে বলে, “তোমরা কেনো সব সময় রাজনীতি নিয়ে ঝগড়া করো?” ওই সময় কুর্দি আলীর হাতে ছিলো একটি রুটি। সে আনাকে রুটিটি দেখিয়ে বলে, “দেখো, এই রুটির পেছনেও রাজনীতি আছে। সুতরাং, আমাকে রাজনীতি বুঝতে হবে, সেটা নিয়ে আলোচনা করতে হবে।”

কথাটি আমার কাছে খুব মূল্যবান মনে হয়েছে। কারণ, আমরা যে দেশে বা সমাজেই বসবাস করি না কেনো, কেউই রাজনীতির বাইরে বা অরাজনৈতিক নই। যদি কেউ নিজেকে এই রাজনীতির বলয়ের বাইরের মনে করে, তবে সে পর্যায়ক্রমে সেই দেশের শাসক ও শোষক গোষ্ঠীরই সমর্থন করে।

যাহোক, কিছু ভাষা শেখা আর ভিন্ন দেশের ছেলেমেয়েদের পরিচিত হওয়ার মধ্য দিয়ে আমার কাছে ভাষা কোর্স বেশ আকর্ষণীয়ই মনে হচ্ছিলো।

চলবে ...

লেখক: 

প্রবাসী বাংলাদেশি

এই লেখকের আরও পড়ুন-

জার্মানিতে ৪০ বছর: জার্মান পাঠশালায় প্রথমদিন

জার্মানিতে ৪০ বছর: টেলিভিশন ‘অসুস্থ’ হওয়ার গল্প

জার্মানিতে ৪০ বছর: বিদেশে প্রথম বর্ষবরণ

জার্মানিতে ৪০ বছর: বিগত বছরের স্মৃতি

জার্মানিতে ৪০ বছর: উৎসবে বাজি পোড়ানোর বিধি

জার্মানিতে ৪০ বছর: উৎসবের গাছ ‘টানেন বাউম’

জার্মানিতে ৪০ বছর: প্রথম বড়দিনের উৎসব দেখা

জার্মানিতে ৪০ বছর: বাতিল খাট পাওয়ার আনন্দ

জার্মানিতে ৪০ বছর: তুষারপাতের রোমাঞ্চকর স্মৃতি

জার্মানিতে ৪০ বছর: জার্মান বাড়িওয়ালার উদারতা

জার্মানিতে ৪০ বছর: খাট সংকট ও খাদ্য সমাচার

জার্মানিতে ৪০ বছর: জার্মান অক্ষরের বিচিত্র উচ্চারণ!

জার্মানিতে ৪০ বছর: গিফট বক্সে লম্বা প্যান্ট!

জার্মানিতে ৪০ বছর: বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ওফেনবাখের কথা

জার্মানিতে ৪০ বছর: বটিবিহীন কাটাকাটি

জার্মানিতে ৪০ বছর: নাম বিভ্রাটের বিড়ম্বনা

জার্মানিতে ৪০ বছর: ধর্ম চর্চা ও গণতন্ত্র

জার্মানিতে ৪০ বছর: জার্মান দেশের মসলা

জার্মানিতে ৪০ বছর: সস্তার বাজারে মুরগির পার্টস কেনা

জার্মানিতে ৪০ বছর: যে বাসায় ৩৪ বছর

জার্মানিতে ৪০ বছর: অবশেষে ছাত্র ভিসা

জার্মানিতে ৪০ বছর: ম্যাজিস্ট্রেট ও দোভাষীর খপ্পরে

জার্মানিতে ৪০ বছর: পত্রিকা বেচে প্রথম উপার্জন

জার্মানিতে ৪০ বছর: ‘লাল বই’মানে বিপদজনক বই

জার্মানিতে ৪০ বছর: বিয়ারের স্বাদ তেতো

জার্মানিতে ৪০ বছর: রঙিন জার্মানি উবে গেছে

জার্মানিতে ৪০ বছর: ঘুরে ঘুরে ভাষা জানা

জার্মানিতে ৪০ বছর: সময়ের ব্যবধানে বন্ধুত্ব

জার্মানিতে ৪০ বছর:  ভুলে ‘রেড লাইট’এলাকায় বাসা

জার্মানিতে ৪০ বছর: রাজনৈতিক আশ্রয় নাকি ছাত্র ভিসা?

জার্মানিতে ৪০ বছর: মুক্তিযুদ্ধের সময় ফাইলের বালিশে ঘুমাতাম

জার্মানিতে ৪০ বছর: পুরনো বন্ধুদের নতুন করে চেনা

জার্মানিতে ৪০ বছর: অচেনা শহরে প্রথম দিন

জার্মানিতে ৪০ বছর: প্রথম দুই ডিগ্রি সেলসিয়াস

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!