২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ৪০ বছর: বিগত বছরের স্মৃতি

বছরের শেষ প্রান্তে এলেই বিগত বছরের সব স্মৃতি মনে ভাসতে থাকে আমার। গেল বছরটা কেমন কেটেছে, কী ভালো বা মন্দ করেছি, সফলতা-ব্যর্থতা ইত্যাদি নিয়ে ভাবতে বসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহ আলম শান্তি, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2017, 01:55 PM

Updated : 19 Aug 2022, 05:46 PM

আজ থেকে ৪০ বছর আগে ১৯৭৭ সালে আমার ওই বছরের শেষের দিনগুলো নতুন বছরের দিকে এগোচ্ছিলো। আর আমি গেল বছরের স্মৃতি হাতড়াচ্ছি।

১৯৭৭ সালের ডিসেম্বরের মাসে আমার এই স্মৃতি অন্যান্য বছরগুলোর তুলনায় বেশ বেশিই মনে পড়ছিলো। কারণটা খুব স্বাভাবিক। আমার তো তখন ভৌগোলিক অবস্থানের দিক থেকে বিশাল পার্থক্য হয়ে গেছে। কোথায় ছিলাম দক্ষিণ এশিয়ার ছোট একটি জনবহুল দেশ বাংলাদেশে, আর চলে এসেছি পৃথিবীর অন্যতম শিল্পোন্নত দেশ পশ্চিম জার্মানিতে (তখন অবশ্য পশ্চিম জার্মানি আর পূর্ব জার্মানিই বলা হত )।

১৯৭৭ সালের শেষ প্রান্তে এসে তাই ভাবছিলাম, ওই বছর তো বেশ ভালই কেটেছে। ওই বছরের এপ্রিলে বুয়েটে ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম, একবারে সবগুলো বিষয়ে ভালোভাবেই পাশ করেছিলাম। তবে দু’টো বিষয়ে ফার্স্ট ক্লাস নম্বরের অল্প কিছু কম ছিলো।

আমাদের সেই সময় নিয়ম ছিলো, কোনো ছাত্র যদি মনে করতো যে তার এই এই বিষয়গুলোতে আশানুরূপ নম্বর আসেনি, তবে সে সেগুলো বাতিল করে কয়েক মাস পরে আবার পরীক্ষা দিতে পারবে। অধিকাংশ ছাত্ররা পরের বার পরীক্ষা দিয়ে ভালোই করতো। আমি আর দুটো বিষয়ে ভালো নম্বরের জন্য আবার পরীক্ষায় বসতে যাইনি।

আমার তখন মনে হয়েছে, আমি ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়েছি, এটাই যথেষ্ট। পরিবার, বিশেষ করে মায়ের আশা পূর্ণ করেছি, তাতেই খুশি। মনে পড়ে যেদিন আমাদের পরীক্ষার ফল বের হয়েছিলো, সেদিন আমি দ্রুত বিশ্ববিদ্যালয় থেকে ফিরে রাস্তার মোড়ের মিষ্টির দোকান থেকে চমচম নিয়ে মায়ের হাতে দিয়েছিলাম।

মাকে বলেছিলাম, “মা, এই নাও। তুমি চেয়েছিলে আর আজ তোমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে।” মা সাথে সাথে আমাকে জড়িয়ে ধরেছিলেন। ওই মুহূর্তে আমার মনে হয়েছিলো যে আমার দীর্ঘ ছাত্র জীবনের সফলতার স্বীকৃতি মায়ের সেই উষ্ণ আলিঙ্গনের মধ্য দিয়ে পেলাম।

ধীরে ধীরে ১৯৭৭ সালের বিদায়ের দিনটি চলে এলো। ১৯৭৭ সালের শেষের দিনটিতে ছিলো সামনে এক অনিশ্চিত ভবিষ্যৎ। ভাবছিলাম, ১৯৭৮ সাল মানে সামনে নতুন বছর। তার মধ্যে নতুন দেশ, নতুন ভাষা, বৈরি আবহাওয়া, ভিন্ন সংস্কৃতি, দেশের পরিবার ও ঘনিষ্ঠজন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, উপার্জনের ক্ষেত্রে সম্পূর্ণ অনশ্চিয়তা- পারবো কি এসব বাধা অতিক্রম করতে?

আর এখন নতুন বছর এলে আমার তেমন কোনো ভাবনা থাকে না। শুধু মনে করি, গত বছরগুলোর মত যদি আগামী বছরটি কাটে, তাহলেই বা খারাপ কি?

চলবে ...

লেখক: 

প্রবাসী বাংলাদেশি

এই লেখকের আরও পড়ুন-

জার্মানিতে ৪০ বছর: উৎসবে বাজি পোড়ানোর বিধি

জার্মানিতে ৪০ বছর: উৎসবের গাছ ‘টানেন বাউম’

জার্মানিতে ৪০ বছর: প্রথম বড়দিনের উৎসব দেখা

জার্মানিতে ৪০ বছর: বাতিল খাট পাওয়ার আনন্দ

জার্মানিতে ৪০ বছর: তুষারপাতের রোমাঞ্চকর স্মৃতি

জার্মানিতে ৪০ বছর: জার্মান বাড়িওয়ালার উদারতা

জার্মানিতে ৪০ বছর: খাট সংকট ও খাদ্য সমাচার

জার্মানিতে ৪০ বছর: জার্মান অক্ষরের বিচিত্র উচ্চারণ!

জার্মানিতে ৪০ বছর: গিফট বক্সে লম্বা প্যান্ট!

জার্মানিতে ৪০ বছর: বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ওফেনবাখের কথা

জার্মানিতে ৪০ বছর: বটিবিহীন কাটাকাটি

জার্মানিতে ৪০ বছর: নাম বিভ্রাটের বিড়ম্বনা

জার্মানিতে ৪০ বছর: ধর্ম চর্চা ও গণতন্ত্র

জার্মানিতে ৪০ বছর: জার্মান দেশের মসলা

জার্মানিতে ৪০ বছর: সস্তার বাজারে মুরগির পার্টস কেনা

জার্মানিতে ৪০ বছর: যে বাসায় ৩৪ বছর

জার্মানিতে ৪০ বছর: অবশেষে ছাত্র ভিসা

জার্মানিতে ৪০ বছর: ম্যাজিস্ট্রেট ও দোভাষীর খপ্পরে

জার্মানিতে ৪০ বছর: পত্রিকা বেচে প্রথম উপার্জন

জার্মানিতে ৪০ বছর: ‘লাল বই’মানে বিপদজনক বই

জার্মানিতে ৪০ বছর: বিয়ারের স্বাদ তেতো

জার্মানিতে ৪০ বছর: রঙিন জার্মানি উবে গেছে

জার্মানিতে ৪০ বছর: ঘুরে ঘুরে ভাষা জানা

জার্মানিতে ৪০ বছর: সময়ের ব্যবধানে বন্ধুত্ব

জার্মানিতে ৪০ বছর:  ভুলে ‘রেড লাইট’এলাকায় বাসা

জার্মানিতে ৪০ বছর: রাজনৈতিক আশ্রয় নাকি ছাত্র ভিসা?

জার্মানিতে ৪০ বছর: মুক্তিযুদ্ধের সময় ফাইলের বালিশে ঘুমাতাম

জার্মানিতে ৪০ বছর: পুরনো বন্ধুদের নতুন করে চেনা

জার্মানিতে ৪০ বছর: অচেনা শহরে প্রথম দিন

জার্মানিতে ৪০ বছর: প্রথম দুই ডিগ্রি সেলসিয়াস

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!