১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংঘাত করতে চাইলে কেউ মাঠে টিকতে পারবে না: মোস্তফা

“গত তিন দিনে সবাই মিলে আমার বিরুদ্ধে ১০টি অভিযোগ করেছেন। তাহলে বোঝেন ব্যাপারটা।“

সংঘাত করতে চাইলে কেউ মাঠে টিকতে পারবে না: মোস্তফা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে গণসংযোগ করছেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 09:45 PM

Updated : 18 Dec 2022, 09:45 PM

রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কেউ সংঘাত সৃষ্টি করতে চাইলে মাঠে টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

রোববার নির্বাচনী প্রচারের দশম দিনে গণসংযোগে গিয়ে এই হুঁশিয়ারি দেন সদ্য সাবেক এই মেয়র।

২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে জমে উঠেছে রংপুর মহানগরী। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও সমর্থকদের নিয়ে জোর প্রচার চালাচ্ছেন। ভোট উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পাড়া-মহল্লা, হাট-বাজার থেকে শুরু করে সবখানে। দিনভর গণসংযোগ আর পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সারাদিন গানের ছন্দে আর স্লোগানে মুখর থাকছে নগরী।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন বাজার ও বিপনী বিতানে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় মেয়র প্রার্থী বলেন, “আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। যাতে সবার অংশগ্রহণে একটি ভালো ভোট হয়। কিন্ত কেউ সংঘাত সৃষ্টি তৈরি করতে চাইলে আমরাও করতে পারি। সংঘাত করে তারা মাঠে টিকবে না। তাই সংঘাতে জড়ানোর চেয়ে আমরা সবাই মিলে ভোটারদেরকে কেন্দ্র আনতে চেষ্টা করি।”

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে সদ্য সাবেক এই মেয়র বলেন, “ছোটখাটো ব্যাপার নিয়ে অভিযোগ করা ঠিক না। সবাই মিলে আমরা একটি ভালো ভোট করতে চাই। কিন্তু গত তিন দিনে সবাই মিলে আমার বিরুদ্ধে ১০টি অভিযোগ করেছেন। সব প্রার্থী শুধু আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, তাহলে বোঝেন ব্যাপারটা! আমাদের কাছে তো নির্বাচনী আইন ও বিধিপত্র আছে, সেগুলো মেনেই আমরা নির্বাচন পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, “সকালে গণসংযোগ করতে আটজনকে সঙ্গে নিয়ে বের হয়েছি। কোথাও গণসংযোগ করতে গেলে স্থানীয় লোকজন ভীড় করছেন। তাহলে কি আমি ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেব? মানুষজন মোটরসাইকেল নিযে ঘুরে ঘুরে আমাকে উৎসাহ দিচ্ছেন। এজন্য তো আমি দায়ী না, ভোটারদেরকে তো আমি বাধা দিতে পারি না।”

জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, “গণজোয়ার দেখে অন্য প্রার্থীরা হতাশ। তারা লাঙ্গলের অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিভিন্ন রকম অভিযোগ করছেন। এসব করে তারা কেউ লাভবান হবেন না। গত নির্বাচনের চেয়ে এবার ভোটের ব্যবধান আরও বাড়বে।”

“ব্যবধান কত হবে সেটা আমি বলতে পারছি না। তবে ইনশাআল্লাহ সৃষ্টিকর্তার যদি রহমত থাকে এবং কোনো ধরনের ঝামেলা না হয়, তাহলে গণমানুষ এখন যে রায় দিয়েছে তার প্রতিফলন ঘটবে ২৭ ডিসেম্বর। আশা করছি, ফলাফল অত্যন্ত পজিটিভ হবে।”

সাবেক মেয়র বলেন, “আমরা সকলে মিলে এক্সক্লুসিভ একটি নির্বাচন করতে চাই। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে চাই। আচরণবিধি মেনে নির্বাচন করতে চাই। বিষয়গুলো যদি প্রতিটি প্রার্থী ঠিক রাখি, তাহলে সুন্দর একটি নির্বাচন করা সম্ভব হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাপার সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ফারুক আলম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ।

আরও পড়ুন:

পুরানো খবর:

সিটি করপোরেশন নির্বাচন: প্রচারে উৎসবমুখর রংপুর নগর

পুরানো খবর:

রংপুর সিটি নির্বাচন: উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান কেন্দ্রীয় নেতাদের

পুরানো খবর:

রংপুর সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা ভালো থাকবে, আশ্বাস সিইসির

পুরানো খবর:

রংপুরে সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থা নিয়েছে কমিশন: সিইসি

পুরানো খবর:

রংপুর সিটি নির্বাচন: সম্পদে আওয়ামী লীগ প্রার্থী জাপার চেয়ে এগিয়ে

পুরানো খবর:

রংপুর সিটি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর

পুরানো খবর:

রংপুর সিটি: উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইলেন ডালিয়া

পুরানো খবর:

রংপুর সিটি নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা

পুরানো খবর:

রংপুর সিটি নির্বাচন: প্রতীক পেয়ে প্রচারণা শুরু

পুরানো খবর:

রংপুর সিটি নির্বাচন: আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থী ২৬২

পুরানো খবর:

রংপুরে সিটি নির্বাচন: মেয়র পদে ১০ মনোনয়নপত্র বৈধ

পুরানো খবর:

রংপুরে ‘বিদ্রোহীরা সরে যাবেন’, আশা আওয়ামী লীগ প্রার্থীর

পুরানো খবর:

“ইভিএমের পিছনের কারিগররা যদি নিরপেক্ষ থাকে তাহলে সুষ্ঠু ভোট সম্ভব”

পুরানো খবর:

প্রচার চালিয়েও রংপুর সিটি ভোট থেকে সরে গেলেন জামায়াত নেতা

পুরানো খবর:

রংপুর সিটিতে ২৮০ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

পুরানো খবর:

ইভিএমেও আস্থা আনতে হবে: ইসি রাশিদা

পুরানো খবর:

রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র নিলেন আওয়ামী লীগের ডালিয়া