১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুর সিটিতে ২৮০ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

মেয়র পদে ১৩, সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৯ প্রার্থী মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন।

রংপুর সিটিতে ২৮০ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2022, 11:12 PM

Updated : 27 Nov 2022, 11:12 PM

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ২৮০ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার সন্ধ্যায় সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, ৭ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত মোট ২৮০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ১৩, সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ১৮টি ওয়ার্ড বর্ধিত করে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠন হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রথম মেয়র নির্বাচিত হন।

২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। বর্তমানে এ সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছে চার লাখের বেশি।

তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। এদিন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর।

১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ১৭ দিন প্রচারের সুযোগ পাবেন।

আরও পড়ুন:

পুরানো খবর:

রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র নিলেন আওয়ামী লীগের ডালিয়া

পুরানো খবর:

রংপুর সিটি নির্বাচনে জাপার মনোনয়ন পেলেন মোস্তফা

পুরানো খবর:

রংপুর সিটি নির্বাচন: প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ, সভায় নিষেধাজ্ঞা

পুরানো খবর:

রংপুর সিটি নির্বাচন: মাঠে স্বতন্ত্র জামায়াত, নেই বিএনপি

পুরানো খবর:

রংপুর সিটি ভোট: মনোনয়নপত্র জমা ২৯ নভেম্বর পর্যন্ত

পুরানো খবর:

রংপুর সিটি ভোট ২৭ ডিসেম্বর