২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানিদের ফুটবল-প্রেম ও ক্ষোভ

রাতে জাপান আর বেলজিয়ামের খেলা হলো। সকালে ঘুম ঘুম চোখে ল্যাবে এলাম। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2018, 10:48 AM

Updated : 11 Oct 2022, 12:27 PM

সাধারণত ল্যাবে ৯টার মধ্যে ঢোকার নিয়ম। কিন্তু আজ আমার ১০ মিনিট দেরি হয়েছে। ভেবেছিলাম, আজ হয়তো অনেকেই আসবে না কিংবা দেরিতে আসবে। কিন্তু না, ঘটনা বিপরীত!

যে দেশ নিজে বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়েছে, সেই দেশের নাগরিকদের এ কেমন অবহেলা? কোথায় ফুটবল জ্বরে কাঁপবে, হৈ চৈ হবে! কিন্তু না, দ্বিতীয় রাউন্ডে উঠে এশিয়ার প্রতিনিধিত্ব করা জাপানের ফুটবলের জন্য তেমন দরদ নেই। 

ল্যাবে এসে গুণে গুণে সাতজন ল্যাবমেটকে জিজ্ঞাসা করেছি গতকালের জাপান ও বেলজিয়ামের মধ্যকার খেলার বিষয়ে। তাদের মন্তব্য শুনে চোখ কপালে ওঠার মতো অবস্থা!

এই সাতজনের একজনও খেলা দেখেনি, এমনকি খেলার ফলাফল যে কী, তাও বলতে পারেনি। অবাক করার বিষয়! আমরা প্রবাসীরা রাত জেগে জাপানের খেলা দেখেছি, নিজেদের মধ্যে উষ্ণতাও ছড়িয়েছি। কিন্তু যার বিয়ে তারই ঘুম নেই, পাড়া-পড়শির ঘুম নেই অবস্থা! 

ভেবেছিলাম, ওরা হয়তো রাত জেগে খেলা দেখেনি, তাই হয়তো সকালে খেলার সংবাদ না পড়েই ল্যাবে এসেছে। কিন্তু না, এরা খেলে দেখেনি তার পেছনে অন্যরকম অভিমান থেকে।

আমি বেশ কয়েকজন জাপানির সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত কথা বলেছি। জাপান যে বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়েছে, সেটা নিয়ে তাদের মধ্যে কারও কারও ভালোলাগা প্রথম রাউন্ডে থাকলেও দ্বিতীয় রাউন্ডে ওঠার পর অন্যরকম দৃশ্যপট তৈরি হয়েছে।

এদের ক্ষোভের কারণ, জাপান কেন দ্বিতীয় রাউন্ডে উঠলো? এদের ক্ষোভের কারণ, তারা কেন দ্বিতীয় রাউন্ডে শেষ ম্যাচ হেরে গিয়েও বিশেষ নিয়মে দ্বিতীয় রাউন্ডে গেলো?

সবচেয়ে মজার বিষয় হলো, আমার এক সহপাঠী বলেই দিলো যে আমরা মাঠের ফলে এগিয়ে যেতে চাই, কেন এক অদ্ভুত নিয়মে জাপানকে দ্বিতীয় রাউন্ডে গিয়ে অন্যের সমালোচনার ক্ষেত্র তৈরি হতে হলো?

আর এক সহপাঠী তো ক্ষোভের সুরে বলেই উঠলো, ওই যে পোল্যান্ডের সাথে আমাদের শেষ ম্যাচে শেষের ৩-৪ মিনিট জাপানের ফুটবলাররা যা খেলেছে, তা লজ্জার। জয় হোক কিংবা পরাজয়, বীরের মতো করে খেলাটাই জরুরী। অথচ তা তারা করেনি। নিজেদের গা বাঁচানোর জন্য পাসিং পাসিং খেলে আমাদের মুখ ডুবিয়েছে।

শুধু আমার সহপাঠীদের ক্ষোভ নয়। গত কয়েকদিন ধরে জাপানি গণমাধ্যমগুলোতেও জাপানের দ্বিতীয় রাউন্ডে ওঠার বিষয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। অনেক গণমাধ্যম এটাও বলেছে যে জাপান খেলেছে ভালো, কিন্তু শেষ ম্যাচে কোচ নিশিনোর বিতর্কিত সিদ্ধান্তে আমাদের পুরো ফুটবলপ্রেমীদের হতাশ করেছে।

আহা রে জাপান! গোটা বিশ্ব জানে তোমরা ভালো খেলে এগিয়ে গেছ, আর তোমাদের মনে অন্যরকম ক্ষোভ। তবে কেউ কেউ গতকাল বেলজিয়ামের খেলায় জাপান যে দৃষ্টান্ত দেখিয়েছি, তা জাপানিদের মনে দাগ কেটেছে।

আমাদের মতো প্রবাসী যারা আছে, তারা জাপানের খেলায় মহাখুশি। তবে মুশকিল হলো, এরা নিজেদের ভুলকে নিজেদের মতো করে প্রকাশ করে। ১৯৯৮ সালে বিশ্বকাপ ফুটবল আসরে নিজেদের মেলে ধরার পর থেকে গত দুই দশক ধরে খেলে এলেও এবারই খুব ভালো অবস্থানে গিয়েছিল জাপান।

অনেকের মনে এবার আশা জাগিয়েছিল জাপান। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের সেরাটা দিয়ে বিদায় নিতে হয়েছে তাদের। শুভ কামনা সব সময় রইলো। আশা করি ভবিষ্যৎ জাপানের ফুটবলাররা নিজেদের যোগ্যতা দিয়ে এগিয়ে যাবে। জাপানিদের আর ক্ষোভের কারণ হবে না।

লেখক:

 এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি

ইমেইল: nadim.ru@gmail.com

এই লেখকের আরও পড়ুন

জাপানের চিঠি: বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি (পর্ব-২)

জাপানের চিঠি: বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি (পর্ব-১)

জাপানের চিঠি: শিক্ষিতদের কুসংস্কার!

জাপানের চিঠি: ধর্মীয় উৎসব সবার

জাপানের চিঠি: কুমামতো ক্যাসেলের ক্ষত

জাপানের চিঠি: স্যালুট মানবিক বাংলাদেশ

জাপানের চিঠি: বন্যার্তদের পাশে কেবল সরকারই কেন?

জাপানে শিশুদের কান্না প্রতিযোগিতা

জাপানের চিঠি: আমাদের চিকুনগুনিয়া, জাপানের লাল পিঁপড়া

জাপানের চিঠি: মিথ্যার পেটে সত্যের ঈদ

জাপানের চিঠি: ধর্ম যেখানে জীবপ্রেম

জাপানের চিঠি: ব্যস্ততার ঘরে এক পশলা সুখ বৃষ্টি

জাপানের চিঠি: একটি পূর্ণদৈর্ঘ্য সাকুরা প্রেম কাহিনী

জাপানের চিঠি: বাঙালি খাবারে রক্তাভ জাপানিরা

জাপানের চিঠি: বিদেশিদের বাংলা শিখিয়ে একুশ পালন

জাপানের চিঠি: সব কিছুই বৈধতা পায় 'লাভ হোটেলে'!

জাপানের চিঠি: উপকার করা যে জাতির ধর্ম

জাপানের চিঠি: ভয়ানক অভিজ্ঞতার পরও তুষারকে ভালবাসি!

জাপানের চিঠি: পাকিস্তানকে লজ্জা দিতে দূতাবাসের সামনে ভাস্কর্য হোক

সাক্ষাৎকার: জাপানে রবীন্দ্রস্মৃতি ও গণিকা সংস্কৃতি

পর্ন, যৌনশিক্ষা এবং জাপানি দৃষ্টান্ত

স্যালুট হে কৃষক পিতা

ক্রিকেটে বাঙালিদের চিনছে জাপানিরা

জাপানি কাঁচা বাঁশ ও অন্যান্য রেসিপি

জাপানে এক 'ভিনগ্রহের' শহর

কোরআন শিখতে চেয়েছেন জাপানি অধ্যাপক

জাপানেও প্রিয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাপানে পড়াশোনা করতে গিয়ে

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!