২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় উপ-নির্বাচন: ‘অবহেলায় আইনশৃঙ্খলা বাহিনীকেও ছাড় নয়’

১২ অক্টোবর ভোট গ্রহণকালে ব্যাপক অনিয়মের কারণে উপ- নির্বাচন স্থগিত করে কমিশন।

গাইবান্ধায় উপ-নির্বাচন: ‘অবহেলায় আইনশৃঙ্খলা বাহিনীকেও ছাড় নয়’

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে বুধবার উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 07:23 PM

Updated : 28 Dec 2022, 07:30 PM

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে কোনো অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নয়। 

বুধবার গাইবান্ধায় এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। 

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্থগিত হওয়া উপ-নির্বাচন আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর ভোট গ্রহণকালে ব্যাপক অনিয়মের কারণে নির্বাচন কমিশন এই উপ-নির্বাচন স্থগিত করে।

গাইবান্ধা-৫: চার প্রার্থী ও প্রশাসন তদন্ত কমিটিকে দিল বিপরীত ভাষ্য 

গাইবান্ধা-৫: ভোটের দিনের কেন্দ্র পরিস্থিতি জানল তদন্ত কমিটি 

গাইবান্ধা-৫: বিশৃঙ্খলার ভিডিও দেখিয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের জিজ্ঞাসা 

গাইবান্ধা-৫ উপ-নির্বাচন: ইসির দিকে তাকিয়ে ভোটাররা 

উপ-নির্বাচন নিয়ে গাইবান্ধায় তদন্ত শুরু আগামী সপ্তাহে 

গত ২৫ জুন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। 

সভায় প্রধান অতিথি নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, “আমরা চাই আগামী ৪ জানুয়ারির নির্বাচন স্মরণীয় হয়ে থাকুক। এই জাতি ও এই দেশের মানুষ বুঝুক এই নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও অবাধ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে।”   

উপনির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সাধারণ মানুষ যেন ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারেন – সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে রাশেদা সুলতানা জানান।     

সমস্ত প্রতিবন্ধকতা দূর করে যেকোনো উপায়েই হোক গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

নিজের ভোটও দিতে পারিনি: গাইবান্ধার জাপা প্রার্থী 

সিইসির পদত্যাগ চেয়ে গাইবান্ধায় আওয়ামী লীগের বিক্ষোভ, ফলের দাবি 

গাইবান্ধায় ভোট স্থগিতে আওয়ামী লীগের বিক্ষোভ, অন্যদের স্বস্তি 

ভোট স্থগিতের ‘যুক্তিসঙ্গত’ কারণ নেই: নৌকার প্রার্থী 

গাইবান্ধা-৫ উপ-নির্বাচন: আওয়ামী লীগ ছাড়া সব প্রার্থীর ভোট বর্জন    

রাশেদা সুলতানা বলেন, “আমরা এমন প্রস্তুতি নিয়েছি; কোনো ভোটার যেন বলতে না পারেন যে ‘আমি ভোট দিতে পারিনি’। এ অঞ্চলের মানুষ নির্দ্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন; পাশাপাশি কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না; সে যেই হোক তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”     

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা জানেন গত উপ-নির্বাচনে দায়িত্বে অবহেলার দায়ে পাঁচ পুলিশ সদস্যের উপর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ৪ জানুয়ারির নির্বাচনে দায়িত্বে অবহেলা কিংবা অনিয়মের ছিটেফোঁটা প্রমাণ পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কাউকেই ছাড় দেওয়া হবে না।”      

গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

গোপন কক্ষে ব্যাপক অনিয়ম, মাঝপথে বন্ধ হল গাইবান্ধার ভোটগ্রহণ 

ভোটকেন্দ্রের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে: সিইসি 

গাইবান্ধায় ৪৪ কেন্দ্রের ভোট স্থগিত 

গাইবান্ধায় ৩ কেন্দ্রে ভোট স্থগিত 

ভোট চলছে গাইবান্ধায়

অন্যান্যদের মধ্যে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম, গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব, আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির প্রার্থী গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারার প্রার্থী জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবর রহমান বক্তব্য রাখেন। 

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন। 

আরও পড়ুন:

উপ-নির্বাচনের জন্য প্রস্তুত ফজলে রাব্বীর আসন 

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন: নৌকা ও লাঙ্গলে লড়াইয়ের আভাস